Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্ট্যোপাধ্যায়, ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যায়

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন রবিরঞ্জন বাবু। তিনি স্বর্ণপদকও পেয়েছিলেন। অধ্যাপক হিসাবেও তাঁর জীবন উল্লেখযোগ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্ট্যোপাধ্যায়। ৮১ বছরে বয়সে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের মন্ত্রী। কলকাতায় এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, রবিরঞ্জন বাবু অসুস্থ হওয়ায় ২৫ দিন আগেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না। মঙ্গলবারই প্রয়াত হয়েছেন রবিরঞ্জন চট্ট্যোপাধ্যায়। ২০১১ সালে বর্ধমান দক্ষিণ আসনে তৃণমূলের প্রার্থী বদল করতে হয়েছিল। সে বারে সাহিত্যিক মহাশ্বেতা দেবীর সুপারিশে তৃণমূল প্রার্থী করে শিক্ষাবিদ রবিরঞ্জন চট্টোপাধ্যায়কে। তৃণমূল ও কংগ্রেসের জোট সরকারের প্রার্থী হয়ে জয় পান রবিরঞ্জন বাবু। তারপরেই তাঁকে রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে আনা হয়।

২০১৬ সালেও বর্ধমান দক্ষিণ আসনে তাঁকে প্রার্থী করে দল, সেবারেও জয় পান তিনি। তবে আর তাঁকে মন্ত্রিসভায় নিয়ে আসা হয় নি। ২০২১ বার্ধক্যজনিত সমস্যার কারণে ভোটে লড়তে চাননি তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বিগত কিছুদিন ধরেই শারীরিক ভাবে অসুস্থ থাকায় তাঁকে ভর্তি করানো হয়েছিল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার প্রয়াত হয়েছেন তিনি। মন্ত্রিসভার সদস্য হিসেবে সামলেছেন কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের দায়িত্ব। তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।

২০২১ ভোটে না লড়লেও রাজ্য সরকারের তরফে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয় তাঁকে। ভোটে না দাঁড়ালেও তাঁকে বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের নিয়োগ করেছিল রাজ্য সরকার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন রবিরঞ্জন বাবু। তিনি স্বর্ণপদকও পেয়েছিলেন। অধ্যাপক হিসাবেও তাঁর জীবন উল্লেখযোগ্য।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00