Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে গান উপহার দিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন

সেই উৎসবের কথা মাথায় রেখেই বঙ্গবাসীকে বিশেষ উপহার দিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই রাজ্যজুড়ে ফের গা ভাসাবেন আম বাঙালি। আপাতত আলোর উৎসব কালীপুজো নিয়ে মাতোয়াড়া বাঙালি। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই জগদ্ধাত্রী পুজোর আনন্দে গা ভাসাতে প্রস্তুত আপামর বাঙালি। আর সেই উৎসবের কথা মাথায় রেখেই বঙ্গবাসীকে বিশেষ উপহার দিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। নিজের কন্ঠে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে বিশেষ গান গাইলেন মন্ত্রী।

আপাতত সেই গান মুক্তি পেয়েছে। আর যা পছন্দের তালিকায় পৌঁছেছে আপামর বাঙালির। নিজের কণ্ঠে ও প্রচলিত সুরে এই গান বানিয়েছেন ইন্দ্রনীল সেন। গানের কথা তাঁরই লেখা। ‘জয় মা জগদ্ধাত্রী’ গান গেয়ে সকলকে বিশেষ উপহার দিলেন মন্ত্রী। এমনিতেই দুর্গাপুজোর আগে বহু শিল্পী পুজোর অ্যালবম প্রকাশ করেন। মন্ত্রী নিজেও সেই কাজ করেছেন আগে। তবে এবার একটু অন্যপথে হেঁটে জগদ্ধাত্রী পুজো নিয়ে গান বাঁধলেন ইন্দ্রনীল সেন। সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব চ্যানেলে আপাতত পাওয়া যাবে এই গান। চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেনের ক্ষেত্রে জগদ্ধাত্রী পুজো বিশেষ আকর্ষণের। তাই আলাদা ভাবের নিজের বিধানসভা এলাকার মানুষদের জন্যও এটা উপহার বলাই যায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00