Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাদক পাচারের দায়ে দোষী চেক মডেলকে মুক্তি দিল লাহোর হাইকোর্ট

মাদক পাচারের ঘটনায় জড়িত থাকায় তাঁকে আট বছর আট মাসের সাজা দিয়েছিল পাকিস্তানের নিম্ন আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: নির্ধারিত সাজা শেষের আগেই মুক্তি পাচ্ছেন পাকিস্তানের জেলে বন্দি চেক মডেল টেরেজো হুলুসকোভা। সোমবার লাহোর হাইকোর্ট তাঁকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছে। মাদক পাচারের ঘটনায় জড়িত থাকায় তাঁকে আট বছর আট মাসের সাজা দিয়েছিল পাকিস্তানের নিম্ন আদালত। যদিও নিজেকে বরাবরই নির্দোষ হিসেবে দাবি করে আসছিলেন হুলুসকোভা। তবে কবে তিনি মুক্তি পাচ্ছেন, সে বিষয়ে এখনও চূড়ান্তভাবে কিছু জানা যায়নি।

তিন বছর আগে ২০১৮ সালের ১০ জানুয়ারি পাকিস্তান থেকে আবু ধাবি যাওয়ার পথে শুল্ক দফতরের আধিকারিকদের হাতে পাকড়াও হয়েছিলেন চেক মডেল টেরেজা হুলুসকোভা। তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে ৯ কিলোগ্রাম হেরোইন উদ্ধার হয়েছিল। হুলুসকোভার সঙ্গেই গ্রেফতার করা হয় শোয়েব সহ আরও চার জনকে। বিচার চলাকালীন বারবার নিজেকে নির্দোষ হিসেবে দাবি করে চেক মডেল বলেন, ‘কেউ তার ব্যাগে হেরোইন রেখে দিয়েছে।’ যদিও তাঁর সেই আর্জিতে কান দেননি নিম্ন আদালতের বিচারক। ২০১৯ সালে বিপুল পরিমাণ মাদক পাচারের দায়ে হুলুসকোভাকে ৮ বছর ৮ মাসের কারাবাসের সাজা দেওয়া হয়। তবে তাঁর সঙ্গে ধৃত পাক নাগরিক শোয়েবকে তথ্য প্রমাণের অভাবে মুক্তি দেওয়া হয়।

নিম্ন আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে লাহোর হাইকোর্টের দ্বারস্থ হন হুলুসকোভা। অবশেষে দীর্ঘ শুনানির পরে সোমবার লাহোর হাইকোর্টের বিচারপতি  মাদক পাচারের দায় থেকে মুক্তি দেন ২৫ বছর বয়সী চেক মডেলকে। হাইকোর্টের রায়ের পরেই চেক প্রজাতন্ত্রের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, ‘আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পরেই হুলুসকোভা মুক্তি পাবেন। রায়ের কপি পাওয়ার প্রক্রিয়া চলছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00