Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সামান্য পুঁজিতেই শুরু করুন Solar ব্যবসা, আয় হবে লাখ টাকা!

বর্তমানে সৌরশক্তি চালিত পণ্যগুলির চাহিদা দিন দিন বাড়ছে। বিভিন্ন সরকারি বেসরকারি ভবনে বসছে সোলার প্ল্যান্ট। আবার অনেক বড় বড় আবাসনে বা ব্যক্তিগতভাবে নিজেদের বাড়িতেও

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে গোটা দেশে সৌর বিদ্যুতের চাহিদা বাড়ছে। সেই সঙ্গে লাফিয়ে বাড়ছে সৌর বিদ্যুৎ ক্ষেত্রে নানা ধরণের ব্যবসার সুযোগও। আবার কেন্দ্রীয় ও রাজ্যসরকারগুলি সোলার ব্যবসার খাতে সাধারণ মানুষকে উৎসাহিত করতে লাগাতার প্রচার চালাচ্ছে। ভর্তুকিও আছে এই ব্যবসায়। আপনারা হয়তো অনেকেই জানেন না সোলার সেক্টরের সঙ্গেই এমন কয়েকটি ব্যবসা রয়েছে যেগুলিতে অনেক ভালো উপার্জনের সুযোগ রয়েছে। তার জন্য সোলার প্ল্যান্ট বানানোর প্রয়োজন নেই।

আজকালকার দিনে কেন্দ্র ও রাজ্য সরকার পুরোপুরি ভাবে ফোকাস রেখেছে সৌর শক্তির উপরে। পশ্চিমবঙ্গ সরকারও এই সেক্টরে ব্যবসায়ীদের উৎসাহ দিতে তৈরি। সোলার পিভি, সোলার থার্মাল সিস্টেম, সোলার কুলিং সিস্টেম, ইত্যাদি বিক্রি করে আপনি মোটা টাকা আয় করতে পারেন। জেনে রাখুন খুব অল্প পুঁজিতেই এই ব্যবসা শুরু করা যায়। সাধারণত প্রাথমিক বিনিয়োগ হবে ৪ থেকে ৫ লক্ষ টাকা। আর জেনে খুশি হবেন, সোলার সেক্টরে ব্যবসার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-সহ অন্যান্য ব্যাঙ্ক ঋণ দিয়ে থাকে। মোটামুটি ভালোভাবে ব্যবসা করতে পারলে মাসে ৩০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন।

বর্তমানে সৌরশক্তি চালিত পণ্যগুলির চাহিদা দিন দিন বাড়ছে। বিভিন্ন সরকারি বেসরকারি ভবনে বসছে সোলার প্ল্যান্ট। আবার অনেক বড় বড় আবাসনে বা ব্যক্তিগতভাবে নিজেদের বাড়িতেও ছোট ছোট সোলার প্ল্যান্ট বসাচ্ছেন অনেকে। পাশাপাশি বিভিন্ন দেশি-বিদেশি কোম্পানি সোলার মোবাইল চার্জার, সোলার ওয়াটার হিটার, সোলার পাম্প, সোলার লাইট ইত্যাদি তৈরি করছে। সবমিলিয়ে বিপুল বাজার। সোলার প্ল্যান্টের জন্য বিভিন্ন যন্ত্রপাতি ছাড়াও সোলার মোবাইল চার্জার, সোলার ওয়াটার হিটার, সোলার পাম্প, সোলার লাইট ইত্যাদি পাইকারি দরে কিনে খুচরো ব্যবসা করতে পারেন। এক্ষেত্রে প্রাথমিক বিনিয়োগ করতে হবে এক থেকে দুই লক্ষ টাকা। সেক্ষেত্রে মাসিক আয় হতে পারে ২৫ থেকে ৪০ হাডার টাকা পর্যন্ত। পাশাপাশি সোলার ক্লিনিং সেন্টার খুলেও ব্যবসা করতে পারেন। এক্ষেত্রে মাসিক আয় হবে ২০-২৫ হাজার টাকা পর্যন্ত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00