Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Pragya Thakur: আত্মরক্ষার স্বার্থে বাড়িতে অস্ত্র রাখুন: হিন্দুদের পরামর্শ প্রজ্ঞার

হিন্দু জাগরণ বেদিকার বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আত্মরক্ষার স্বার্থে প্রত্যেক হিন্দুকে বাড়িতে অস্ত্র রাখার পরামর্শ দিলেন পদ্ম সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। সংবাদসংস্থা সূত্রে পাওয়া খবর অনুসারে, এই বিজেপি সাংসদ মনে করেন, ভারতবর্ষের প্রত্যেক হিন্দু নাগরিকদের বাড়িতে অস্ত্র রাখার অধিকার রয়েছে। কী বলেছেন প্রজ্ঞা সিং?

প্রজ্ঞা সিং ঠাকুর বক্তৃতা দিচ্ছিলেন হিন্দু জাগরণ বেদিকার বার্ষিক সম্মেলনে। সম্মেলন বসে কর্নাটকের শিবমগ্গায়। ভাষণে তিনি বলেন,ভারতের প্রত্যেক হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে আমার আর্জি, আপনারা সকলে বাড়িতে ধারাল অস্ত্র রাখুন। যদি অস্ত্র রাখার মতো সামর্থ্য না থাকে, তাহলে ন্যূনতম তরিতরকারি কাটার চাকু পারলে রাখুন। সেই চাকুতে যেন ধার থাকে। আমি-আপনি-আমরা কেউ জানিনা কখন কী পরিস্থিতি তৈরি হবে। বাড়িতে ঢুকে কেউ হামলা চালাতে পারে। সেই হামলা রুখতে হলে অস্ত্র ছাড়া অন্য কোনও রাস্তা নেই। আমি মনে করি এবং বিশ্বাস করি, প্রত্যেক হিন্দুর অধিকার রয়েছে নিজেকে রক্ষা করার। আপনার বাড়িতে বহিরাগত ঢুকলে সেই অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হবেন। তাকে যোগ্য জবাব দেবেন।

অস্ত্র রাখার পাশাপাশি লভ জিহাদ নিয়েও তাকে কথা বলতে শোনা গেল। বক্তব্যের লক্ষ্য যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তা নিয়ে কোনও সন্দেহ নেই। প্রজ্ঞা সিং জানিয়েছেন, এরা লভ জিহাদে অভ্যস্ত। ওটাই ওদের ঐতিহ্য। কাজ না থাকলে ওদের কাজ একটা কাজ লভ জিহাদ। আমাদেরও লভ জিহাদ আছে। আমাদের ভালোবাসা ঠাকুর-দেবতার সঙ্গে। আমরা ঠাকুর-দেবতাকে ভালোবাসি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00