Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার করল পুলিশ

এই অভিযান লাগাতার চলবে জানিয়েছেন ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হওয়া আতশবাজি গুলির আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও কালীপুজোতে শব্দবাজি বিক্রি ও পোড়ানোতে নিষেধাজ্ঞা রয়েছে। হাইকোর্টে সমস্ত বাজির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিলেও সুপ্রিম কোর্ট শুধুমাত্র ছাড় দিয়েছে পরিবেশ বান্ধব বাজিতে। কিন্তু সেই নিয়মের ফাঁকেই নিষিদ্ধ শব্দবাজি ও পরিবেশের ক্ষতিকারক বাজি বিক্রি করছেন ব্যবসায়ীরা। সেই বিষয়ে অসাধু ব্যবসায়ীদের ধরতে অভিযান চালায় পুলিশ।

মালদার ইংরেজবাজার থানার নেতাজি পৌরবাজারে অভিযান চালিয়ে শব্দবাজি সহ একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম কামাল হোসেন। আরও একজন পলাতক। উদ্ধার হয়েছে ১৪৭ কার্টুন শব্দ বাজি। জানা গিয়েছে ইতিমধ্যে উচ্চ আদালতের নির্দেশে শব্দবাজি বিক্রি বন্ধ রয়েছে। এরই মাঝে কিছু ব্যবসায়ী শব্দবাজি মজুদ করতে শুরু করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে নেতাজি পৌরবাজারে অভিযান চালিয়ে ইংরেজবাজার থানার পুলিশ ১৪৭ কার্টুন শব্দবাজি সহ একজনকে গ্রেফতার করে। আরও একজন পলাতক।

এই অভিযান লাগাতার চলবে জানিয়েছেন ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হওয়া আতশবাজি গুলির আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। অভিযুক্তকে মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00