Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মানুষের জয়! উপনির্বাচনে জয়ী প্রার্থীদের টুইট বার্তা মমতার

বিপুল ব্যবধানে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয়। এই জয়ই কার্যত দেখিয়ে দিল বাংলায় না আছে মমতার কোনও বিকল্প, না আছে তৃণমূলের কোনও বিকল্প। বাংলা এখনও মমতাময়, বাংলা এখনও তৃণমূলময়। জয় বাংলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘এটা মানুষের জয়। কারণ বাংলার মানুষ ঘৃণা এবং মিথ্যার রাজনীতির বিরুদ্ধে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন। আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’ মঙ্গলবার বেলা গড়াতে বিপুল ব্যবধানে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয় সুনিশ্চিত হয়ে যেতেই এই বার্তাই টুইট করে জয়ী প্রার্থীদের দেওয়ার পাশাপাশি রাজ্যবাসীকেও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে দিলেন দলের জয়ী প্রার্থীদের জয়ের জন্য অভিনন্দনও। টুইট বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। জানিয়েছেন, ‘প্রকৃত অর্থেই শব্দবাজি-হীন দিপাবলী। বিজেপিকেও জানাই দিপাবলীর শুভেচ্ছা।’  

গত ৩০ অক্টোবর রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৪ কেন্দ্র হল কোচবিহার জেলার দিনহাটা বিধানসভা কেন্দ্র, নদিয়া জেলার শান্তিপুর বিধানসভা কেন্দ্র, উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ বিধানসভা কেন্দ্র ও দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা বিধানসভা কেন্দ্র। এই চারটি কেন্দ্রেই এদিন ছিল ভোট গণনা ও ফলাফল ঘোষণার দিনক্ষণ। এদিন সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে ওই চার কেন্দ্রের ভোট গণনা শুরু হয়। কিন্তু গণনা যতই এগিয়েছে ততই বড় ব্যবধানে চারটি কেন্দ্র থেকেই লিড তুলতে তুলতে জয়ের পথে এগিয়েছেন তৃণমূল প্রার্থীরা। শেষে চার কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল। এর মধ্যে দিনহাটায় তৃণমূল জিতেছে দেড় লক্ষেরও বেশি ভোটে ও গোসাবায় তাঁদের জয় এসেছে দেড় লক্ষের কিছু কম ভোটে। খড়দহে তৃণমূল জিতেছে ৯৩ হাজারেরও বেশি ভোটে আর শান্তিপুরে তৃণমূল জয়ী হয়েছে ৫৯ হাজারেরও বেশি ভোটে। এই জয়ই কার্যত দেখিয়ে দিল বাংলায় না আছে মমতার কোনও বিকল্প, না আছে তৃণমূলের কোনও বিকল্প। বাংলা এখনও মমতাময়, বাংলা এখনও তৃণমূলময়। জয় বাংলা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00