Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জনস্বার্থ মামলা খারিজ, লালন মৃত্যুর তদন্ত চালাবে সিআইডি’ই

সিআইডি এবং সিবিআইয়ের দ্বন্দ্ব আছে, দাবি করেছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতে খারিজ হয়ে গেল বকটুই (BAGTUI) কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যু মামলা। কলকাতা হাইকোর্টের (HC) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে স্পষ্ট হল যে তদন্তভার স্বাধীন ভাবেই থাকছে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি’র হাতেই।

সিবিআই হেফাজতে মৃত্যু হয়েছিল লালনের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দাবি ছিল, আত্মহত্যা করেছে লালন। তবে মৃতের পরিবারের অভিযোগ, ঘুষ চেয়ে হুমকি দেওয়ার পরে বেঢড়ক মারধর করার পরে খুন করা হয়েছে লালনকে। মৃতের স্ত্রী রেশমা বিবি’র দাবি, মারধর করা হয়েছে তাঁকেও। রহস্যমৃত্যু নিয়ে আদালতে দায়ের হয়েছিল মামলা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চেষ্টা করেছিল, এই মামলার তদন্ত যাতে সিআইডি না করে।

সিআইডি এবং সিবিআইয়ের দ্বন্দ্ব আছে, দাবি করেছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। দায়ের করেছিলেন জনস্বার্থ মামলা। তাঁর আবেদন ছিল, বিচার বিভাগীয় তদন্তের। গত সোমবারেই সেই মামলার শুনানি হয়ে গিয়েছিল। স্থগিত ছিল রায়দান। এদিন আদালতের রায়, এই মামলার কোনও সার নেই। তদন্ত যেমন চালাচ্ছে তেমনই চালাবে সিআইডি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের স্পষ্ট রায়, বিচারবিভাগীয় তদন্তের প্রয়োজন নেই।

প্রসঙ্গত, ঘটনার তদন্তে নেমে সিআইডি ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে বকটুই কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর শেখকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00