Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোভিড বিধি মেনে পদযাত্রা না হলে বন্ধ: রাহুলকে কেন্দ্র

বুধবার সকালে রাহুল গান্ধিকে ই-মেল করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারত জোড়ো যাত্রা অব্যাহত রাখতে হলে মানতে হবে কোভিড বিধি। নচেৎ তা বন্ধ করে দিতে হবে। 

বুধবার সকালে এই ভাষাতেই রাহুল গান্ধিকে সতর্ক করল কেন্দ্র। খোদ কেন্দ্রীয় স্বাস্থ্য় ও পরিবার কল্যাণমন্ত্রী মনসুখ মান্ডব্য কংগ্রেসের যুবরাজকে একটি ই -মেল করেছেন। সেই ই-পত্রে তিনি জানিয়েছেন, ভারত জোড়া যাত্রা অব্যাহত রাখতে হলে অক্ষরে অক্ষরে কোভিড বিধি মেনে চলতে হবে। যদি কোভিড বিধি মেনে কর্মসূচি অব্যাহত না রাখা যায়, সে ক্ষেত্রে কর্মসূচি আপাতত স্থগিত রাখতে হবে। মনসুখ মান্ডব্য জানিয়েছেন, এই পরামর্শের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। শুধুমাত্র জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই রাহুলকে তিনি এই পরামর্শ দিয়েছেন। রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা বর্তমানে রাজস্থানে রয়েছে। এই খবর লেখা পর্যন্ত রাহুল গান্ধি বা কংগ্রেসের তরফে  প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

চিন-সহ পাঁচ দেশে আচমকাই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রীতিমতো উদ্বিগ্ন স্বাস্থ্য় ও পরিবার কল্য়াণ মন্ত্রক।  মঙ্গলবার মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ সব রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি জেনোম পরীক্ষার ওপর গুরুত্ব আরোপের আর্জি জানিয়েছেন। বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জরুরী বৈঠকের ডাক দিয়েছেন। দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি পাঁচ দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কী পদক্ষেপ করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই  বৈঠক।  

আরও পড়ুন পাঁচ দেশে বেলাগাম করোনা সংক্রমণ, রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00