Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিয়ালদা-কৃষ্ণনগর শাখায় রেল অবরোধে দীর্ঘক্ষণ আটকে ট্রেন, ভোগান্তি যাত্রীদের

নদিয়ার জালালখালি হল্ট স্টেশনে অবরোধ শুরু হয় সকাল ৬টা নাগাদ, বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবরোধ ওঠেনি বলে জানা যাচ্ছে। ফলে রানাঘাট-কৃষ্ণনগর শাখায় বন্ধ ট্রেন চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার জেরে প্রায় ছয় মাস পর অবশেষে রবিবার থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে। কিন্তু তার পরও স্বস্তিতে নেই আম জনতা। সোমবারও বেশ কয়েক জায়গায় রেল অবরোধ-বিক্ষোভের জেরে ব্যহত হয়েছিল ট্রেন চলাচল। মঙ্গলবারও হল অবরোধ। তবে এদিন অবরোধ চলছে দীর্ঘক্ষণ ধরে। নদিয়ার জালালখালি হল্ট স্টেশনে অবরোধ শুরু হয় সকাল ৬টা নাগাদ, বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবরোধ ওঠেনি বলে জানা যাচ্ছে। ফলে রানাঘাট-কৃষ্ণনগর শাখায় বন্ধ ট্রেন চলাচল। এলাকাবাসীর দাবি, জালালখালি স্টেশনে কোনও ট্রেন দাঁড়াচ্ছে না। তাই নিয়মিত ট্রেন দাঁড় করানোর দাবিতে মঙ্গলবার সকাল থেকে রেললাইনে নেমে ট্রেন অবরোধ করলেন জালালখালির বাসিন্দারা। এর ফলে চরম ভোগান্তির শিকার হলেন ওই শাখার নিত্যযাত্রীরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি আপ ও ডাউন ট্রেন বাতিল করেছে রেল। পাশাপাশি একটি লালগোলা প্যাসেঞ্জারও বাতিল করতে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালেই নদিয়ার জালালখালি এলাকার কয়েকশো বাসিন্দা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে একেবারে রেললাইনের উপর শুয়ে ও বসে পড়েন। তাঁদের মূল দাবি জালালখালি হল্ট স্টেশনে সব ট্রেন দাঁড় করাতে হবে। এই স্টেশনটি পড়ে শিয়ালদা মেন শাখার রানাঘাট-কৃষ্ণনগর-লালগোলা লাইনের মধ্যে। ফলে ডাউনে কৃষ্ণনগর থেকে শিয়ালদাগামী সমস্ত লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। এই রেল অবরোধের জেরে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। অফিস টাইমে মাঝপথে আটকে যাওয়ায় সমস্যায় পড়েছেন অফিসযাত্রীরাও। অবরোধের খবর পেয়েই সেখানে পৌঁছে যান রেল পুলিশের কর্মী এবং আধিকারিকরা। কিন্তু অবরোধকারীদের দাবি, রেল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা অবরোধ তুলবেন না।

জালালখালি হল্ট স্টেশনে ট্রেন দাঁড় করানোর দাবি নতুন নয়, বরং দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার এই একই দাবিতে রেল অবরোধ হয়েছে। সেসময় রেল কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার মৌখিক আশ্বাস দিলেও লাভ হয়নি। পরবর্তী সময়েও এই স্টেশনে অনেক ট্রেনই দাঁড়ায় না। ছয় মাস পর ১০০ শতাংশ ট্রেন পরিষেবা চালু হওয়ার পরও স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দেখেন বেশিরভাগ লোকাল ট্রেন দাঁড়াচ্ছে না এই স্টেশনে। ফলে মঙ্গলবারই তাঁরা প্রতিবাদে শামিল হলেন। সূত্রের খবর, ঘটনাস্থলে যাচ্ছেন পূর্ব রেলের কর্তারা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00