Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হুঙ্কার লালন রহস্যমৃত্যুর অন্যতম মূল অভিযুক্ত সিবিআই আধিকারিক সুশান্তের

শুক্রবার তাঁর গর্জন, ‘সিবিআইয়ে চাকরি করি। কাউকে ভয় পাই না’।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর বিরুদ্ধে অভিযোগ, বকটুই (BAGTUI) কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যুতে জড়িত তিনি। তিনি সিবিআই আধিকারিক সুশান্ত ভট্টাচার্য। তিনিই আবার গরুপাচার মামলার তদন্তকারী আধিকারিক। সিবিআইয়ের দাবি, আত্মহত্যা করেছিলেন লালন। অন্যদিকে মৃতের স্ত্রীর দাবি, অভিযুক্ত সিবিআই (CBI) আধিকারিকরা ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়ে মারধর করার করার পর খুন করেছে লালনকে। অভিযোগ, লালনের স্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছিল এবং মারধর করা হয়েছিল। শুক্রবার সেই অভিযুক্ত সিবিআই আধিকারিক ছাড়লেন হুঙ্কার।

এফআইআরে তাঁর নাম রয়েছে ৪ নম্বরে। তিনি ডিএসপি র‍্যাঙ্কের আধিকারিক। একটি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুক্রবার তাঁর গর্জন, ‘সিবিআইয়ে চাকরি করি। কাউকে ভয় পাই না’। তাঁর দাবি, তিনি বকটুই কাণ্ডের তদন্তে কখনও ছিলেন না। এমনকি ওই গ্রামেও কখনও যাননি। আরও দাবি, বকটুই কাণ্ডের তদন্তে যারা যুক্ত তাঁদের সঙ্গেও কখনও কথাও হয়নি তাঁর।

তিনি বলেন, তদন্তের জন্য বীরভূম যেতে হতে পারে। উল্লেখ্য,  সিবিআইয়ের বিরুদ্ধে রোষে উত্তপ্ত বকটুই। বিক্ষোভ দেখানো হয়েছে রামপুরহাট ও দুর্গাপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্থায়ী ক্যাম্পেও। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সিবিআইয়ে চাকরি করি। কাউকে ভয় পাই না’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00