Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়ে ভূমিধসে প্রাণ হারালেন ১৯ পর্যটক

শুক্রবার ভোর রাতে  মর্মান্তিক ঘটনা ঘটেছে মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের বাতাং কলি শহরে। 

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাজের ফাঁকে সময় বের করে ঘুরতে গিয়েছিলেন ওরা। কিন্তু অলক্ষ্যে যে মৃত্যদূত দাঁড়িয়ে তা ঘুণাক্ষরেও টের পাননি। ঘুমের ঘোরেই ভূমিধসে মাটি চাপা পড়ে প্রাণ হারালেন ১৯ পর্যটক। শুক্রবার ভোর রাতে  মর্মান্তিক ঘটনা ঘটেছে মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের বাতাং কলি শহরে।   ভূমিধসের ঘটনায় এখনও নিখোঁজ ১৪ জন। নিখোঁজদের উদ্ধারে যুদ্ধকালীন ত‍ৎপরতায় অভিযান চালানো হচ্ছে। মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ এক প্রতিবেদনে জানিয়েছে, মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বাতাং কলি শহরের অদূরে পাহাড়ি এলাকার একটি রিসর্টে রাত কাটানোর জন্য আশ্রয় নিয়েছিল ৮১ জন পর্যটক। অধিকাংশই প্রাথমিক স্কুলের শিক্ষক। তাদের মধ্যে ৩০টি শিশু। শুক্রবার রাত তিনটে নাগাদ ভূমিধসের কারণে রিসর্টের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘুমে অচেতন থাকায় অনেকেই প্রাণ নিয়ে পালাতে পারেননি। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে মৃত্যু হয় ১৯ জনের। তার মধ্যে চার শিশুও রয়েছে। দুর্ঘটনার পরেই উদ্ধারকার্যে নেমে পড়ে সাতশোর বেশি উদ্ধারকারী।ধ্বংসস্তুপ সরিয়ে নিহতদের উদ্ধার করা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ১৪ জন। তাদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।’

যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেই জায়গায় অবৈধভাবে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছিল বলে দাবি করেছেন মালয়েশিয়ার স্থানীয় সরকার উন্নয়ন মন্ত্রী এনগা কোর মিং। বড়সড় দুর্ঘটনা এড়াতে দেশের বিভিন্ন নদী, জলপ্রপাত এবং পাহাড়ের কাছাকাছি অবস্থিত “উচ্চ-ঝুঁকিপূর্ণ” ক্যাম্পিং সাইটগুলি অবিলম্বে সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মালয়েশিয়া সরকার। ১৯৯৩ সালে মালয়েশিয়ার রাজধানীর উপকণ্ঠে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে ভূমিধসে ৪৮ জন প্রাণ হারিয়েছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00