Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হার্দিক পান্ডিয়াকে আর রাখছে না মুম্বই ইন্ডিয়ান্স

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। বহুদিন ধরেই ২২ গজে চেনা ছন্দে দেখা যাচ্ছে না টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডারকে। টি-২০ বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স রীতিমতো সমালোচনার ঝড় তুলেছে। এমন অবস্থাতে হার্দিকের দিক থেকে মুখ ফেরাল মুম্বই ইন্ডিয়ান্সও। জানা গিয়েছে, আসন্ন মরশুমে তাঁকে ছেড়ে দিচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি।

সূত্রের খবর, মুম্বই ফ্র্যাঞ্চাইজি যে চারজন খেলোয়াড়কে ধরে রাখার তালিকা তৈরি করেছে তাতে নাম নেই হার্দিকের। এছাড়া মুম্বই ইন্ডিয়ান্সের একজন কর্তা জানিয়েছন, ‘আসন্ন মরশুমে রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহ থাকবেই। এছাড়া বিদেশিদের মধ্যে থাকছে কায়রন পোলার্ড। আর সূর্যকুমার যাদব এবং ঈশান কিশান মধ্যে একজনকে রাখা হতে পারে। হার্দিক পান্ডিয়াকে ধরে রাখার সম্ভাবনা খুবই কম।’

তবে আইপিএলে মুম্বইয়ের হয়ে বেশ ভালো মতোই সফল হার্দিক। সদ্য শেষ হওয়া আইপিএলে সেইভাবে জ্বলে উঠতে না পারলেও, তার আগে প্রতিটি সিজনেই বড় ভূমিকা নিয়েছে এই ডানহাতি অলরাউন্ডার। তবে ২০১৯ সালে কোমরে অস্ত্রপচারের পর বোলিং করতে পারছেন না তিনি। সেই সঙ্গে ব্যাটিংয়ে সেইভাবে কিছু করতে পারছেন না বরোদা এই ক্রিকেটারটি।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00