Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নজরে ভোটব্যাঙ্ক! বিদ্যুতের প্রতি ইউনিটে তিন টাকা কমালো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চন্নি

চন্নির এই সিদ্ধান্তে উপকৃত হবেন পঞ্জাবের বহু মানুষ। এই ঘোষণার আগে পর্যন্ত ১০০ ইউনিটে ৪.১৯ টাকা প্রতি ইউনিটে দিতে হত পাঞ্জাববাসীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকেই রাজ্যবাসীর মন জেতার কোনও সুযোগই ছাড়ছেন না পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। রাজ্যবাসীর সুবিধার্তে করছেন একের পর এক ঘোষণা। দিন কয়েক আগেই চন্নি জানিয়েছিলেন, বিগত কয়েক বছরে বিদ্যুতের বিল দিতে না পারার জন্য যাদের বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, তাঁদের সেই পরিষেবা ফিরিয়ে দেওয়া হবে এবং তাঁদের ওই বাকি থাকা বিদ্যুতের বিল মকুব করবে পঞ্জাব সরকার। সেই ঘোষণার দিন কয়েক পরেই বিদ্যুৎ নিয়ে আবারও বড়োসড়ো ঘোষণা করলেন চন্নি। সোম সকালে পঞ্জাব সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হল রাজ্যের সাধারণ মানুষের বিদ্যুতের খরচ কমাতে প্রতি ইউনিটে তিন টাকা কমালো পাঞ্জাব সরকার।

সোমবার এই ঘোষণা করতে একটি সাংবাদিক সম্মেলন করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। তখনই তিনি ঘোষণা করেন প্রথম ১০০ ইউনিট বিদ্যুতের জন্য গ্রাহকদের দিতে হবে ১.৯ টাকা। এরপর ১০০ ইউনিটের বেশি যারা বিদ্যুৎ খরচ করবেন অর্থাৎ ১০১ থেকে ৩০০ ইউনিটের মধ্যে যাদের বিদ্যুতের বিল আসবে তাঁদের ইউনিট প্রতি দিতে হবে ৪ টাকা। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘পঞ্জাব বিদ্যুতের শুল্ক যতটা কমিয়েছে তা দেশের মধ্যে সব থেকে সস্তা। এই সিদ্ধান্তে রাজ্যের সর্বাধিক গ্রাহক উপকৃত হবেন।’

কিন্তু কেন হঠাৎ বিদ্যুতের বিল কমানোর সিদ্ধান্ত নিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী? এই প্রসঙ্গে তিনি জানান, ‘অস্বাভাবিক বিদ্যুতের বিল পঞ্জাবীদের মধ্যে একটি প্রধান সমস্যা। এটি চরম বিশৃঙ্খলা এবং দারিদ্রতার একটি প্রধান কারণও বটে, যা বহু মানুষকে আত্মহত্যার দিকেও নিয়ে যায়। তাই এই সমস্যার সমাধানেই পঞ্জাবের মন্ত্রিসভা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।’

চন্নির এই সিদ্ধান্তে উপকৃত হবেন পঞ্জাবের বহু মানুষ। এই ঘোষণার আগে পর্যন্ত ১০০ ইউনিটে ৪.১৯ টাকা প্রতি ইউনিটে দিতে হত পাঞ্জাববাসীকে। অন্যদিকে ১০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত চার্জ করা হত ৭ টাকা প্রতি ইউনিট। ৩০০ ইউনিটের ওপরে যারা বিদ্যুৎ খরচ করতেন তাঁদের ইউনিট প্রতি দিতে হত ৮.৭৬ টাকা। কিন্তু চন্নির আজকের ঘোষণায় সেটাও কমিয়ে ৫.৭৬ টাকায় নিয়ে আসা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00