Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লালন শেখ মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রামপুরহাট আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি,রামপুরহাট: লালন শেখ মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রামপুরহাট(Rampurhat) মহকুমা আদালতের বিচারক। লালনের মৃত্যু কিভাবে হয়েছে এবং সেখানে নিরাপত্তার ক্ষেত্রে কোন খামতি ছিল কিনা, সবই তদন্ত করে অতি দ্রুত আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও লালনের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী সরাসরি অভিযোগ এনেছেন যে তার স্বামীকে রীতিমতো শারীরিক অত্যাচার করে খুন করা হয়েছে। জিভ কেটে দেওয়া হয়েছে। হাতে পায়ে একাধিক জায়গায় নীল দাগ রয়েছে। তাই তিনি এই মৃত্যুর ঘটনায় সিআইডি(CID) তদন্তের দাবি জানান।

একই সঙ্গে তিনি তার স্বামীর মৃতদেহ নেবেন না বলে সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানিয়ে দেন।সিবিআই(CBI) হেফাজতে থাকা বগটুই গণহত্যাকাণ্ডে অপর ধৃত জাহাঙ্গির সেখকে ৯ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল রামপুরহাট মহকুমা আদালত । ধৃত জাহাঙ্গীর শেখকে নিজেদের হেফাজতে নেওয়ার কোন আবেদন জানায়নি সিবিআই । গত ৬ ডিসেম্বর ঝাড়খন্ড(Jharkhand) থেকে জাহাঙ্গির সেখকে গ্রেফতার করে সিবিআই । ৭ ডিসেম্বর তাকে রামপুরহাট মহ্কুমা আদালতে তোলা হলে ৬ দিনের সিবিআই (CBI)হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত ।

মঙ্গলবার ফের তাকে আদালতে হাজির করলে, জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক।এদিন মৃত লালন শেখের(Lalan Sk.) ময়না তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয় । ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয় । গোটা ময়না তদন্ত প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হয়।এই মুহূর্তে লালন শেখের মৃত্যু নিয়ে তপ্ত পরিস্থিতি রামপুরহাটে। বিক্ষোভ অবরোধ এবং সিবিআই অফিসারদের ঘিরে উত্তপ্ত পরিস্থিতি ছিল দিনভর । যা সামলাতে রীতিমতো দেখতে হয় কেন্দ্রীয় বাহিনীকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00