Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনার পর এবার ডেঙ্গুতে বেসামাল অবস্থা রাজধানীর, আক্রান্ত প্রায় দেড় হাজার

এখনও পর্যন্ত ২০১৫ সালেই ডেঙ্গু সবথেকে ভয়াবহ রুপ দেখিয়েছিল দিল্লিবাসীকে। সেইবছর দিল্লিতে ৬০ জনের মৃত্যু হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সদ্য করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠেছে রাজধানী। করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে ক্রমশই স্বাভাবিক হচ্ছিল রাজধানী দিল্লির জনজীবন। কিন্তু এর মধ্যেই আবারও দিল্লিবাসীর বিপদ বাড়াতে হাজির ডেঙ্গু। জানা গিয়েছে বিগত কয়েক দিনেই রাজধানীতে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় দেড় হাজার।

দিল্লির পৌরসভার এক আধিকারিক জানাচ্ছেন, চলতি বছরেই জুলাই থেকে অক্টোবরের মধ্যে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে দিল্লিতে। এই বছর রাজধানীতে এখনও পর্যন্ত মোট ১৫৩৭ জন আক্রান্ত হয়েছেন মশাবাহিত এই রোগে। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। আর তাই আগেভাগেই করোনা বেডের পাশাপাশি ডেঙ্গু বেডের সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে খবর। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই সরকারি আধিকারিকরা প্রত্যেকটি হাসপাতালে কতগুলি বেড ফাঁকা রয়েছে, ডেঙ্গু রোগীদের জন্য কতগুলি বোর্ড বরাদ্দ রাখা উচিত এইসব নিয়ে রিপোর্ট বানাতে শুরু করেছেন। পাশাপাশি জানা গিয়েছে, শুধু ডেঙ্গু না ম্যালেরিয়া এবং চিকনগুনিয়ার মত মশাবাহিত রোগও এই বছর রাজধানীর বুকে যথেষ্ট হারে ছড়িয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সরকারকে কতজন এই সমস্ত মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন সেই সম্পর্কে সরকারকে আগেভাগে জানায়।

উল্লেখ্য, প্রায় প্রতি বছরই শীতের ঠিক আগের মরসুমে দেশের অন্যান্য রাজ্যের মত দিল্লিতেও হানা দেয় ডেঙ্গু। এখনও পর্যন্ত ২০১৫ সালেই ডেঙ্গু সবথেকে ভয়াবহ রুপ দেখিয়েছিল দিল্লিবাসীকে। সেইবছর দিল্লিতে ৬০ জনের মৃত্যু হয়েছিল। এরপর ২০০৭ সালে ১০ জনের মৃত্যুর খবর পেলে। ২০১৮ এবং ১৯ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল যথাক্রমে ৪ জন এবং দুজনের। গতবছর মৃতের সংখ্যা ছিল ১। তবে ২০১৫-এর পরে আর কোনও বছরই আক্রান্তের সংখ্যা হাজার পার করেনি। ২০২০ সালে দিল্লিতে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১০৭২ জন। কিন্তু এই বছর সেই রেকর্ডও ভেঙেছে। জানা যাচ্ছে চলতি বছরে শুধুমাত্র অক্টোবর মাসে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৪৬ জন। তার মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00