Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল মাল বোঝাই ট্রাক

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল মাল বোঝাই ট্রাক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার(Malda) পুখুরিয়া থানার নৌগামা মোড়(Nugama Crossing) এলাকায়। ঘটনায় চালক ও খালাসি অল্পবিস্ত্রর আহত হলেও দুমড়ে মুচড়ে যায় মাল বোঝাই ট্রাকটি । এই দুর্ঘটনার পুকুরিয়া থানার(Pukuria P.S.) পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, ট্রাকটি তুলসিহাটা(Tulsihata) থেকে মালবোঝাই করে আন্তর্জাতিক বাণিজ্য স্থল মহদীপুর সীমান্তে যাচ্ছিল। সোমবার গভীর রাতে ঘন কুয়াশার জেরে নৌগামা মোড় এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়।

রাস্তার পাশে নির্মীয়মান একটি বাড়ির সীমানা প্রাচীর ভেঙে রাস্তা পেরিয়ে গিয়ে উল্টে যায় । চালক ও খালাসী আহত হলেও প্রাণহানির মত ঘটনা ঘটেনি। তবে দিনের বেলা এই দুর্ঘটনাটি যদি করত তাহলে বহু হতাহতের আশঙ্কা থাকতো। পুলিশ ওই গাড়ির যন্ত্রাংশ পরীক্ষার জন্য সংগ্রহ করেছে ।  কি কারনে এই দুর্ঘটনা ঘটলো তদন্তে তা জানতে চায় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ,ওই ট্রাকটি কুয়াশার মধ্যে যাওয়ার সময়  চালকের অসতর্কতার জেরে অথবা যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়ে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,কুয়াশার মধ্যে রাতে পণ্য বোঝাই ট্রাকগুলি যাতে দুর্ঘটনার কবলে না পড়ে তার জন্য রাজ্য পুলিশের ট্রাফিক(Traffic) বিভাগকে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শীতের রাতে ট্রাক চালানোর সময় যাতে ঘুম না আসে বা ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা কবলে না পড়ে, তার জন্য বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোথাও জাতীয় সড়কের ধারে পুলিশের পক্ষ থেকে ট্রাক চালকদের চা বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00