Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তাইওয়ান সীমান্তে পারমাণবিক যুদ্ধবিমান পাঠাল চিন

সীমান্তে পাঠিয়েছে ২১টি বিমান, ১৮টি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্রমেই তেতে উঠছে তাইওয়ান সীমান্ত।

চিন প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাইওয়ানে  তারা পাঠিয়েছে অত্যাধুনিক পারমাণবিক যুদ্ধ বিমান। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছেন, ২১টি বিমান তাইওয়ানের আকাশে চক্কর কাটছে। চিনা পারমাণবিক যুদ্ধবিমানের তাইওয়ানের আকাশ পরিক্রমার খবর দিয়েছে তাইওয়ান প্রশাসন। তাদের বিবৃতি অনুযায়ী, মোট ২১টি বিমানের মধ্যে ১৮টি বিমান পারমাণবিক ক্ষমতা সমপন্ন। এই ১৮টি বিমান H-6 Bomber Aircraft। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, অরুণাচলে ভারতীয় বিমান বাহিনী যুদ্ধ বিমান পাঠিয়ে দেওয়ার খবর শোনার পরেই চিনও প্রস্তুতি নিতে শুরু করে। চিনা প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সাম্প্রতিক অতীতে এই প্রথম তাইওয়ানে এই বিশাল সংখ্যায় চিন যুদ্ধবিমান পাঠাল এবং প্রতিটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন। 

সীমান্তে লাল সেনার অতর্কিত হামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার সংসদে বিবৃতি দেন। প্রতিরক্ষামন্ত্রী বলেন, চিনের লাল সেনাকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। এই অতর্কিত হামলা নিয়ে চিন প্রশাসনের  পদস্থকর্তাদের সঙ্গে কূটনৈতিকস্তরে আলোচনা হবে। ভারত প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। 

চিনের সঙ্গে কূটনৈতিকস্তরে আলোচনার ফল কী হবে, তা নিয়ে সন্দেহ থাকছেই। কারণ, গালওয়ানে সংঘর্ষের পরেও সে দেশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল ভারত। প্রস্তাব দেওয়া হয়, গালওয়ান থেকে সেনা প্রত্যাহারের। তারপরেও ফের আগ্রাসন। 

আরও পড়ুন লাল ফৌজের ষড়যন্ত্রে জল ঢালল ভারতীয় সেনারা! গালওয়ানে উঠল তেরঙ্গা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00