Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চিনা লাল ফৌজকে যোগ্য জবাব দিয়েছে ভারত: বিরোধীহীন-সংসদে রাজনাথ

বিরোধীরা সভা ছেড়ে বেরিয়ে যান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অরুণাচল সীমান্তে চিনের লাল ফৌজকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। সেই জবাবের ধাক্কায় চিন সেনা বাধ্য হয়েছে এলাকা ছেড়ে চলে যেতে। মঙ্গলবার সংসদে এমনই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে প্রতিরক্ষামন্ত্রীর এই বিবৃতির সময় বিরোধী কোনও সাংসদ উপস্থিত ছিলেন না। 

অরুণাচলের তাওয়াংয়ে চিন সেনার অতর্কিত হামলার প্রেক্ষিতে  সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত ৯ ডিসেম্বর পিপলস লিবারেশন আর্মি সীমান্ত পেরিয়ে অরুণচলের ইয়াংস্তে এলাকায় প্রবেশের চেষ্টা করে। পিপলস লিবারেশন আর্মির উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট এলাকার স্থিতাবস্থা বদলে দেওয়ার। যদিও ভারতীয় সেনা তাদের সেই চক্রান্ত ব্যর্থ করেছে। ভারতীয় সেনা পিপলস লিবারেশন আর্মির পথ রুখে দাঁডালে তারা ফিরে যেতে বাধ্য হয়। আপাতত প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি শান্ত। সংসদে প্রতিরক্ষামন্ত্রী বলেন আমি এই সভাকে আশ্বাস দিয়ে বলছি, ভারতীয় সেনা এই ধরনের আগ্রাসনের মোকাবিলা করতে পারে অত্যন্ত যোগ্যতার সঙ্গে। আমি এটাও বিশ্বাস করি, এই সভা ভারতীয় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করবে।  চিন সরকারকে বলা হচ্ছে, তারা যেন আগামীদিনে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত না নেয়। সীমান্তের স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করলে ভারত তার যোগ্য জবাব দেবে। 

এদিন সভা শুরু হলে বিরোধী শিবির সীমান্তের ঘটনা নিয়ে সংসদে বলতে চাইলে স্পিকার তাদের বাধা দেন। প্রতিবাদে তারাওয়াকআউট করেন। কার্যত ফাঁকা সংসদে বিবৃতি দিলেন রাজনাথ। 

আরও পড়ুন অতিক্রান্ত ৬০ বছর, চিন-ভারত যুদ্ধে শহিদ পায়নি কোনও সরকারি সম্মান

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00