Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিবিআই আধিকারিকদের শাস্তির দাবিতে পথ অবরোধ লালনের পরিবারের

মৃতের স্ত্রী এবং দিদির দাবি, ‘দায়িত্বপ্রাপ্ত সিবিআই আধিকারিকদের শাস্তি চাই’। কারও বা দাবি, ফাঁসির!

Share:

নিজস্ব প্রতিনিধি: শাস্তির দাবিতে লালনের পরিবার এবং গ্রামবাসী অবরোধ করেছে বগটুই (BAGTUI) মোড়। তাঁদের দাবি, সিবিআই আধিকারিকরাই খুন করেছেন লালন শেখকে। মৃতের স্ত্রী এবং দিদির দাবি, ‘দায়িত্বপ্রাপ্ত সিবিআই আধিকারিকদের শাস্তি চাই’। কারও বা দাবি, ফাঁসির!

সিবিআই (CBI) আধিকারিকরা পুলিশের কাছে দাবি করেছেন, আত্মহত্যা করেছেন লালন। তবে মৃতের স্ত্রী এবং দিদির অভিযোগ, বেধড়ক মারধর করা হয়েছিল লালনকে তারপর খুন করা হয়েছে। স্ত্রীর দাবি, মারা হয়েছে তাঁকেও। লালনের অস্বাভাবিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই তাঁর পরিবার এবং পরিজনরা অবরোধ করেছেন বগটুই মোড়।

সূত্রের খবর, খুনের অভিযোগ তুলে সিবিআইয়ের বিরুদ্ধে আদালতের স্বারস্থ  হতে চলছে মৃতের পরিবার। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর ঝাড়খণ্ডের পাকুড় থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছিল বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত  লালনকে। এর আগে দীর্ঘ ৯ মাস ফেরার ছিল লালন। দ্বিতীয়বার সিবিআই হেফাজতে ছিল সে। আর সেই দ্বিতীয় হেফাজতের ৩ দিনের মাথাতেই সিবিআইয়ের রামপুরহাট অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হল লালনের।

যদিও রাজ্যের বিরোধী দলনেতার দাবি, লালনের নিরাপত্তার দায়িত্বে ছিল রাজ্য পুলিশ। তবে এই দাবি অস্বীকার করে তৃণমূলের দাবি, লালনের নিরাপত্তার দায়িত্বে ছিল সিআরপিএফ। সবুজ শিবিরের দাবি, বৃহত্তর ষড়যন্ত্রের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00