Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এই ১২ ডিসেম্বরের কথা বলেছিলেন শুভেন্দু? প্রশ্ন কুণালের

শুভেন্দু অধিকারীকে নিশানা করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের প্রশ্ন, এই ১২ ডিসেম্বরের কথা বলেছিলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: রহস্যমৃত্যু হয়েছে বকটুই (BAGTUI) কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালন শেখের। মৃতের স্ত্রী ও দিদির দাবি, প্রচণ্ড মারধর করে খুন করা হয়েছে। অন্যদিকে সিবিআইয়ের (CBI) দাবি, আত্মহত্যা করেছেন লালন। এরই মাঝে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের প্রশ্ন, এই ১২ ডিসেম্বরের কথা বলেছিলেন?

সোমবার শুভেন্দুকে (SUVENDU ADHIKARY) আক্রমণ করে কুণাল বলেন, ‘মানসিক অবসাদগ্রস্ত’। তারপরেই বলেন, হাজরার সভা থেকে তৃণমূলকে আক্রমণ করার কথা ছিল বিজেপি’র। আর রাজ্যের বিরোধী দলনেতা আক্রমণ করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতিকেই। এ তো অন্তর্দ্বন্দ্ব। কটাক্ষ করে আরও বলেন, ‘শীতকালীন সার্কাস চলছে। সেই সার্কাসে জোকার শুভেন্দু, তোতাপাখি সুকান্ত’।

এর আগে ডিসেম্বরের ১২, ১৪ ও ২১ তারিখের ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন শুভেন্দু। আজ অবশ্য আবার অবশ্য ১২ ডিসেম্বর নিয়ে  কার্যত সাফাই দিয়ে বললেন, ‘সরকার ফেলব বলিনি’। তিনি আবারও নতুন তারিখ দেন আগামী ১৩ জানুয়ারি। তা নিয়ে কুণালের কটাক্ষ, ‘আবারও নতুন তারিখ। ওঁ পাগল। এসব নিয়ে মাথা ঘামানোর কিছু নেই’।

এরপরেই কুণাল (KUNAL GHOSH) বলেন, সিবিআই হেফাজতে থাকাকালীন রামপুরহাট অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হয়েছে বকটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। আদৌ আত্মহত্যা না বৃহত্তর ষড়যন্ত্র? এই প্রশ্নই তোলেন কুণাল। তাঁর প্রশ্ন, ডিসেম্বরের প্রথম ডেডলাইন ছিল ১২ ডিসেম্বর। আর সোমবারেই রহস্যমৃত্যু হয়েছে লালনের। তবে কি এই ঘটনার কথাই বলেছিলেন শুভেন্দু? কুণালের কটাক্ষ, সিবিআইকে চালনা করছে বিজেপি। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00