Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লজ্জা! নারী নিরাপত্তায় ১৭০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২ তম

মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে ভারত তো বটেই, নেপাল, শ্রীলঙ্কা ও ভূটানের চেয়েও খারাপ অবস্থা বাংলাদেশের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের প্রধানমন্ত্রী মহিলা। জাতীয় সংসদের অধ্যক্ষও মহিলা। শুধু তাই নয় দুই প্রধান বিরোধী দল বিএনপি ও জাতীয় পার্টির চেয়ারপার্সনও মহিলা। অথচ নারী নিরাপত্তার ক্ষেত্রে বিশ্বের ১৭০টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ১৫২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যেও বঙ্গবন্ধুর স্বপ্নের দেশের বেহাল দশা। মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে ভারত তো বটেই, নেপাল, শ্রীলঙ্কা ও ভূটানের চেয়েও খারাপ অবস্থা বাংলাদেশের। শুধুমাত্র তালিবান শাসিত আফগানিস্তান ও ইমরান খানের দেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

প্রতি বছরই বিশ্বের নারী নিরাপত্তা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (জিআইডব্লিউপিএস)। চলতি বছর সংস্থার পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, নারীর কর্মসংস্থানের ক্ষেত্রে ১০০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ৩৫ দশমিক দুই। শিক্ষার ক্ষেত্রে স্কোর ১৫-এর মধ্যে ছয় এবং আর্থিক ক্ষেত্রে নারীর অন্তর্ভুক্তির বিষয়ে ১০০-এর মধ্যে ৩৫ দশমিক আট।

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নারী নিরাপত্তার ক্ষেত্রে তৃতীয় বিশ্বের দেশগুলি যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়েছে। খুব একটা উন্নতি ঘটেনি। নারীর ক্ষমতায়ন হয়েছে বলে যিনি লাগাতার ঢাকঢোল পেটাচ্ছেন সেই নরেন্দ্র মোদির ভারত রয়েছে ১৪৮ তম স্থানে। নেপাল রয়েছে  ৯৫তম স্থানে। শ্রীলঙ্কা ১০৫তম স্থানে ও ভূটান ১২৯তম স্থানে। পাকিস্তান রয়েছে ১৬৭তম স্থানে এবং আফগানিস্তান রয়েছে ১৭০তম স্থানে।

২০১৭ সাল থেকেই অবশ্য নারী নিরাপত্তায় সবচেয়ে খারাপ স্কোর করে আসছে আফগানিস্তান। চলতি বছরের ১৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। তালিবানদের উত্থানের ফলে মহিলাদের অধিকার ও ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্র আরও সঙ্কুচিত হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00