Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অখিলেশকে ‘তালিবানি’ আখ্যা, গান্ধি প্যাটেলের সঙ্গে জিন্নার তুলনায় ক্ষুব্ধ যোগী আদিত্যনাথ

তবে শুধু যোগী আদিত্যনাথ নন আরও অনেক বিজেপি নেতা নেত্রীই অখিলেশের এই মন্তব্যের বিরোধিতা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলি জিন্নার সঙ্গে মহাত্মা গান্ধি এবং সর্দার বল্লভভাই প্যাটেলের তুলনা করেছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। তাঁদের সকলকেই স্বাধীনতা সংগ্রামী বলে সম্মান জানিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এরপরেই তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। আর সেই বিতর্ক এমনই চরম পর্যায়ে পৌঁছেছে যে অখিলেশের এই মন্তব্যের জেরে তাঁকে তালিবান আখ্যা দিলেন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রবিবার ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। আর তাই এদিন উত্তরপ্রদেশের হরদোইতে একটি জনসভায় যোগ দিয়ে সমাজবাদী পার্টির সুপ্রিমো বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, জহরলাল নেহেরু এবং মোহাম্মদ আলি জিন্নাহ সকলেই একই কলেজ থেকে আইন নিয়ে পাশ করেছেন এবং ব্যারিস্টার হয়েছেন। পরবর্তীকালে তাঁরাই দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। পথে প্রচুর বাধা এসেছে কিন্তু কখনও তাঁরা সংগ্রামের রাস্তা থেকে সরে আসেননি।

অখিলেশের এই মন্তব্যের চটেছেন যোগী। অখিলেশের মন্তব্যের জবাব দিয়ে এদিন যোগী আদিত্যনাথ পাল্টা আক্রমণ করে বলেন, ‘সমাজবাদী পার্টির মুখ্য নেতৃত্ব জিন্নার সঙ্গে তুলনা করেছেন সর্দার বল্লভভাই প্যাটেলের। এটি অত্যন্ত নিন্দাজনক। এক কথায় বলতে গেলে এটাকে বলা হয় তালিবানি চিন্তাধারা যারা বিভাগে বিশ্বাসী। সর্দার প্যাটেল সবসময় দেশকে একত্রিত রাখতে কাজ করেছেন। আর ঠিক সেই কাজটাই এখন করছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর নেতৃত্বেই ‘এক ভারত। শ্রেষ্ঠ ভারত’ প্রকল্পের কাজ চলছে।’

তবে শুধু যোগী আদিত্যনাথ নন আরও অনেক বিজেপি নেতা নেত্রীই অখিলেশের এই মন্তব্যের বিরোধিতা করেছেন।

উল্লেখ্য, অখিলেশ জিন্নার পাশাপাশি রবিবার আরএসএসের মতাদর্শেরও কঠোর সমালোচনা করেছেন।এই প্রসঙ্গে তিনি বলেন, ‘লৌহমানব সরদার বল্লভ ভাই প্যাটেল ভেদাভেদের মতাদর্শকে নিষিদ্ধ করেছিলেন। আজ যারা তাঁর মতাদর্শকে মেনে ভারতকে ঐক্যবদ্ধ করার কথা বলছেন তাঁরা আসলে ধর্ম এবং জাতপাতের মাধ্যমে দেশকে ভাগ করতে চায়। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00