Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আবার ছবি বিতর্কে মোদি, এবার পোপের সঙ্গে সাক্ষাৎ নিয়ে

মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই জাল ছবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের ছবি বিতর্কে জড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করে। গত ৩০ অক্টোবর পোপের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মোদি। সেই সাক্ষাতের একটি ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী ট্যাক্সি থেকে নামছেন।ছবিটি জাল।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রকৃতপক্ষে ট্যাক্সি ব্যবহার করেননি মোদি। একটি সংবাদসংস্থার টুইট করা ছবির ওপর অজ্ঞাতনামা ব্যক্তিরা (পড়ুন মোদি-ভক্তরা) এডিট করে ট্যাক্সির চিহ্ন বসিয়ে দেন। বদল করা হয় ছবির নম্বর প্লেটও। 

মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই জাল ছবি। আর তারপরে নেট নাগরিকদের ট্রোলের শিকার হন ভারতের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, ছবি বিতর্কে এর আগেও জড়িয়ে গিয়েছিলেন নমো। গত সেপ্টেম্বরে ২৬ তারিখের নিউ ইয়র্ক টাইমস পত্রিকার প্রথম পাতায় প্রধানমন্ত্রীর একটি ছবি প্রকাশিত হয়। পত্রিকার সম্পাদকীয় দফতর বিবৃতি দিয়ে জানায় ছবিটি জাল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00