Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতীয় ক্রিকেটে ২২ বছরের লজ্জা ফেরালেন কোহলি

চলতি টি-২০ বিশ্বকাপে ইতিমধ্যেই গ্রুপ পর্বের প্রথম দু’টি ম্যাচে হেরে গিয়েছে ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি টি-২০ বিশ্বকাপে ইতিমধ্যেই গ্রুপ পর্বের প্রথম দু’টি ম্যাচে হেরে গিয়েছে ভারত। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে খুব বাজেভাবেই হারতে হয়েছে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানিকে। সেই সঙ্গে ২২ বছর আগের লজ্জা ফিরিয়ে এনেছে তারা। কারণ, ২২ বছর পর এই প্রথম কোনও বিশ্বকাপের আসরে প্রথম দুই ম্যাচে হারের মুখ দেখতে হল টিম ইন্ডিয়াকে।

এর আগে ১৯৯৯ সালের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে পরাজিত হয়েছিল ভারতীয় দল। সেই সময় দলের অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন মহম্মদ আজাহারউদ্দিন। দেশের এই প্রাক্তন অধিনায়কের পাশে বসে পড়লেন বিরাট কোহলিও। কারণ, তাঁর নেতৃত্বেই ফের পুনরাবৃত্তি ঘটেছে ২২ বছর আগের যন্ত্রনার।

১৯৯৯ সালের ওয়ান ডে বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছিল ভারতকে। পরের ম্যাচে জিম্বাবোয়ের মুখোমুখি হয় শচীন, সৌরভ, জাদেজারা। কিন্তু সেই ম্যাচেও ৩ রানে পরাজিত হতে হয় মেন ইন ব্লু। তবে সেই বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার সিক্সে পা রেখেছিল ভারত। তবে এবারের টি-২০ বিশ্বকাপে সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00