Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুড়িগঙ্গায় নৌকাডুবি, সলিল সমাধি মা-মেয়ে সহ তিনের

নৌকাডুবির ঘটনাটি ঘটে সোমবার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:বুড়িগঙ্গায় উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা। দুর্ঘটনাটি ঘটে সোমবার সকালে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা-মেয়ে সহ তিন। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, দুটি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এরা হলেন রেখা (২৯) ও তাঁর মেয়ে সানজিদা (৮), রেখার ভাগ্নে  শফিকুল (৭)। মৃতেরা সম্পর্কে মা ও মেয়ে। এই খবর লেখা পর্যন্ত দু’জন যাত্রীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এঁরা হলেন শীতল (২৭) এবং তাঁর ছেলে শফিকুল (৭)।  নৌকাটিতে যাত্রী ছিলেন ১১ জন। মৃত এবং নিখোঁজেরা সকলেই একই পরিবারের সদস্য। বাড়ি কেরানীগঞ্জের জিয়ানগর বাজার সংলগ্ন খোলামুড়া এলাকায়।

দুর্ঘটনার খবর দিতে গিয়ে নৌপুলিশ সুপার এসআই আব্দুস সোবসান জানিয়েছেন, সোমবার সকাল ১০টা নাগাদ (স্থানীয় সময়) বুড়িগঙ্গার ফ্যানঘাট থেকে ১০জন যাত্রী নিয়ে কেরানিগঞ্জের দিকে যাচ্ছিল নৌকাটি। খোলামোড়াগামী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। কয়েকজন সাঁতরে উঠে এলেও রেখা এবং তাঁর মেয়ে সানজিদার সলিল সমাধি ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায়। মৃত অবস্থায় উদ্ধার হন  রেখা এবং তাঁর মেয়ে সানজিদা । নিখোঁজ দুইকে উদ্ধার করতে তল্লাশি চলছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00