Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘দুর্ঘটনার’ হাত থেকে রক্ষা জাপ প্রধানমন্ত্রী কিশিদার

সুতোর ওপর ঝুলছিল কিশিদার ভাগ্য

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয়বার জাপানের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন ফুমিও কিশিদা। জাপ সংসদীয় নির্বাচনে জয় পেয়েছে তাঁর দল লিবারেল ডেমোক্র্যাট। যদিও লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ভোটের ফলাফল বলছে, প্রায় সুতোর ওপর ঝুলছিল কিশিদা এবং লিবারেল ডেমোক্র্যাটদের ভাগ্য। আর কিশিদার বয়ানেই সেটা আরও স্পষ্ট হয়ে যাচ্ছে।

ভোটের ফল ঘোষণার পর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘স্বীকার করতে হয় লড়াই খুব কঠিন ছিল।কিন্তু মানুষের রায় শেষ কথা বলে।তারা চেয়েছে লিবারেল ডেমোক্র্যাটরাই শাসনক্ষমতায় আসীন হোক। ভোটের ফলে তাঁদের সেই ইচ্ছার প্রতিফলন ঘটেছে। জনতাকে আমার সেলাম’।

লিবারেল ডেমোক্র্যাটরা ক্ষমতা ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে প্রথম থেকে সংশয় ছিল। যা নিয়ে সংশয় ছিল না, তা হল কিশিদা হারলে জাপানে নতুন করে তৈরি হবে রাজনৈতিক অস্থিরতা। তবে দিনের শেষে দেখা গেল জাপ-পার্লামেন্টের মোট ৪৬৫টি আসনের মধ্যে লিবারেল ডেমোক্র্যাট এবং তাদের শরিক দল পেয়েছেন ২৯৩টি ভোট।

উল্লেখ করা যেতে পারে, শিনজো আবে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে আসার পর থেকেই জাপানে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। প্রধানমন্ত্রী পদে ইয়োশিহিদে সুগা স্থলাভিষিক্ত হলেও আবের মতো জনপ্রিয়তা না থাকায় তাঁকে সরিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বভার তুলে দেওয়া হয় কিশিদার কাঁধে।

মুখের বদল ঘটিয়েও লাভের লাভ কিছু হয়নি। করোনা অতিমারি সামলাতে কিশিদা চূড়ান্ত ব্যর্থ বলে দেশজুড়ে অভিযোগ ওঠে। অতিমারির ধাক্কায় ভেঙে পড়া অর্থনীতিতে চাঙ্গা করতে কিশিদা ঘোষিত কয়েক হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজেও জাপ নাগরিকদের ক্ষোভ প্রশমিত হয়নি। স্বাভাবিকভাবেই পার্লামেন্ট নির্বাচনে তাঁর ভাগ্যে হয়তো পরাজয় লেখা ছিল। কথায় আছে অঘটন আজও ঘটে। সেই অঘটনের জোরে ক্ষমতায় ফিরছেন কিশিদা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00