Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছেলের জন্য বড় সিদ্ধান্ত নিলেন শাহরুখ-গৌরী!

জমজমাট মন্নতের আবহাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: দিওয়ালিতে আলোর রোশনাইতে সেজে উঠেছে মন্নত। আরিয়ানের বাড়ি ফেরা, শাহরুখের জন্মদিন, দিওয়ালি সব মিলিয়ে জমজমাট মন্নতের আবহাওয়া। তবে এরই মধ্যে এল আরিয়ানের মন্নত ছেড়ে যাওয়ার কথা।দীর্ঘ ২৬ দিন মুম্বইয়ের আর্থার রোড জেলে কাটিয়ে শনিবার বাড়ি ফিরেছে আরিয়ান খান। ছেলেকে ফেরাতে রীতিমত নাজেহাল অবস্থা হয়ে উঠেছিল শাহরুখ-গৌরীর।

সোশ্যাল মিডিয়ায় ট্রোল, মিমের মাঝেও বলিউডের একাংশ পাশে ছিল বাদশাহর। এদিন বড় ছেলে বাড়ি ফিরতেই এবার তাঁকে চোখের আড়াল করতে চাইছে না খান দম্পতি। তাই কাছের বন্ধু, সংবাদমাধ্যম এসবের থেকে এবার আরিয়ানকে দূরেই রাখতে চাইছেন তাঁরা। 

সূত্রের খবর, মন্নতে আর বেশিদিন আরিয়ানকে রাখবেন না শাহরুখ-গৌরী। দিওয়ালির পর সপরিবারে শাহরুখ তাঁর আলিবাগের ফার্মহাউজে যাবেন। কিছুদিন সেখানেই থাকবেন।

অন্যদিকে, ঘনিষ্ঠমহল সূত্রে খবর, আরিয়ানের জন্য দেহরক্ষী নিয়োগ করবেন শাহরুখ-গৌরী। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঘনিষ্ঠের কথায়, ‘এই ঘটনা শাহরুখকে নাড়িয়ে দিয়েছে। তিনি মনে করছেন, কিছু ঘটলে দেহরক্ষী আরিয়ানকে রক্ষা করতে পারবেন। রবি বহু বছর ধরে শাহরুখের সঙ্গে রয়েছেন। ঠিক এমনই একজনকে আরিয়ানের জন্য খুঁজছেন শাহরুখ।’ এর আগেও শোনা গিয়েছিল আরিয়ানের জন্য মনোবিদ নিয়োগের কথা ভেবে ফেলেছেন গৌরী। জ্যেষ্ঠ পুত্রকে স্বাভাবিক ছন্দে ফেরাতে আপ্রাণ চেষ্টা মা-বাবার। এমনকি আরিয়ানের ঘনিষ্ঠদেরও আপাতত ‘মন্নত’-এ না আসার অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি শনিবার জেল থেকে বাড়ি ফিরতেই নতুন রুটিন বেঁধে দেওয়া হয়েছে আরিয়ানের জন্য। করানো হয়েছে তাঁর স্বাস্থ্য পরীক্ষা। চিকিৎসকের নির্ধারিত ডায়েট চার্ট মেনেই আপাতত খাওয়া দাওয়া করবেন আরিয়ান বলে জানা গিয়েছে। এদিকে, জেল থেকে মুক্তি পেলেও প্রতি শুক্রবার এনসিবির অফিসে হাজিরা দিতে হবে আরিয়ানকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00