Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জট কাটাতে দাওয়াই সিএনজি! বাসমালিকদের বোঝাবে নবান্ন

নবান্নের আধিকারিকদের দাবি, ১ লিটার ডিজেলে ১০ কিলোমিটার যেতে পারে একটি বাস। সিএনজি বা কমপ্রেসড ন্যাচারাল গ্যাসে তা যাবে ১২ কিলোমিটার। ফলে জ্বালানি খরচ কমবে বাসমালিকদের। ফিরহাদের সঙ্গে বাসমালিকদের বৈঠকেই রাজ্যের তরফে তাই বাসমালিকদের সিএনজি নিয়ে প্রস্তাব দেওয়া হবে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ও শহরতলির এলাকায় বেসরকারি বাস নিয়ে সমস্যা আর মিটছে না। রাজ্য সরকার এখনও বাস ভাড়া বাড়ায়নি। কিন্তু নিত্যদিনই বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। তার জেরে প্রায় সব রুটেই বাস ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে অঘোষিতভাবেই। ১৫ টাকার ভাড়া কোথাও হয়েছে ২০, কোথাও ২৫, কোথাও বা ৩০ টাকা। একই সঙ্গে বাস হোক কী মিনিবাস নূন্যতম ভাড়া নেওয়া হচ্ছে ১০ বা ১২টাকা করে। এরপরেও রাস্তায় দেখা নেই বাসের। প্রতিদিন এখন যে হারে মানুষ রাস্তায় নামছেন, সেই হারে কিন্তু মোটেও বেসরকারি বাসের দেখা মিলছে না। আর তার জেরেই কার্যত বাদুড়ঝোলা ভিড়ের পাশাপাশি বাস না পাওয়ার জন্য নিত্যদিন ভোগান্তির মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। তারপরেও বাসমালিকদের দাবি এভাবে বাস চালানো সম্ভব নয়। এই অবস্থায় ভাঁইফোটার পরেই বাস-মালিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। সূত্রে জানা গিয়েছে সেই বৈঠকেই রাজ্যের তরফে বাসমালিকদের সিএনজি নিয়ে প্রস্তাব দেওয়া হবে। 

বাসমালিকদের বক্তব্য, যে হারে নিত্যদিন জ্বালানির দর বেড়ে চলেছে তাতে করে রাজ্য সরকার বাস ভাড়া না বাড়ালে অচিরেই আরও বাস বন্ধ হয়ে যাবে। ২০১৮ সালের পর রাজ্যে আর বাস ভাড়া বাড়েনি। ফলে অনেকেই লোকসানের বোঝা সামলাতে না পেরে তুলে নিয়েছেন বাস। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন আম জনতা থেকে অফিসযাত্রীরা। এই পরিস্থিতিতে রাজ্যের পরিবহণমন্ত্রী বাসমালিকদের সঙ্গে বৈঠক করে তাঁদের সমস্যা এবং দাবিদাওয়া জেনে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে চাইছেন। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রীই। তবে বাসভাড়া বাড়ানো হবে কিনা সেই ইঙ্গিত স্পষ্ট ভাবে এখনও মেলেনি। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে এই বৈঠকেই রাজ্যের তরফে বাসমালিকদের ডিজেলের পরিবর্তে সিএনজিতে বাস চালানোর কথা বলা হবে। তার জন্য বাসের ইঞ্জিন বদলাতে রাজ্য সরকার আর্থিক সাহায্য করার আশ্বাসও দিতে পারে।

নবান্নের আধিকারিকদের দাবি, ১ লিটার ডিজেলে ১০ কিলোমিটার যেতে পারে একটি বাস। সিএনজি বা কমপ্রেসড ন্যাচারাল গ্যাসে তা যাবে ১২ কিলোমিটার। ফলে দূষণ তো কমবেই, জ্বালানি জনিত খরচও কমবে বাসমালিকদের। কেননা ডিজেলের দাম এখন রাজ্যে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। সেখানে কলকাতায় সিএনজি গ্যাস বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০ টাকারও কম দরে। তাই বাস মালিকেরা যদি তাঁদের বাসের ইঞ্জিন বদলে ফেলেন তাহলে বাসমালিকদের জ্বালানিবাবদ খরচ প্রায় ৫০ শতাংশ কমে যাবে। এমনটাই মনে করছেন নবান্নের আধিকারিকেরা। তাই ফিরহাদের সঙ্গে বাসমালিকদের যে বৈঠক হবে সেখানে বাসমালিকদের কাছে রাজ্যের তরফে প্রস্তাব দেওয়া হবে বাসের ইঞ্জিন সিএনজিতে বদলে নেওয়ার। তারজন্য যা খরচ পড়বে তার একটা অংশ বহন করবে রাজ্য সরকার। বাকিটুকু দিতে হবে বাস মালিকদের। সে ক্ষেত্রেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে বাস মালিকদের সহজে ঋণ নেওয়ায় সাহায্য করবে নবান্ন। অর্থাৎ, বিকল্প ব্যবস্থায় বেসরকারি বাস মালিকরা গেলেই প্যাকেজ মিলবে রাজ্যের। শুধু তাই নয়, সিএনজি ইঞ্জিন প্যাকেজের পাশাপাশি আগামী বছর জুন-জুলাই মাসে কলকাতায় আসছে ১ হাজার ব্যাটারি চালিত বাস। যার একটা বড় অংশ বেসরকারি মালিকানায় চালানোর অনুমতি দেবে রাজ্য। ই-বাস নামানোয় বাস মালিকদের উৎসাহ দিতে আকর্ষণীয় প্রস্তাবও দেবে রাজ্য।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00