Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মিসেস চোপড়া নয়, একেবারে বাঙালি বধূ বেশে বিদেশে কী করছেন রানি

একটি বিবৃতিতে রানি বলেছিলেন, "এটি এমন এক গল্প যা বলা দরকার৷ আশা করছি যে, এই ছবির গল্পটি প্রতিটি ভারতীয়দের অনুপ্রাণিত করবে৷"

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন বাদে খুব শীঘ্রই পর্দায় প্রত্যাবর্তন করছেন বলিউডের অন্যতম পাওয়ারফুল নায়িকা তথা বঙ্গতনয়া রানি মুখোপাধ্যায়। তবে এবার মিস মুখার্জি বা মিসেস চোপড়া হিসেবে নয়, এবার একেবারে মিসেস চ্যাটার্জির ভূমিকায় পর্দায় ধরা দেবেন তিনি। বহুদিন পর প্রিয় নায়িকার পর্দায় প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে ভক্তদের। কেন এ্ত উত্তেজনা? আসলে শুক্রবার মুক্তি পেল রানি মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়েতে’-এর ফার্স্ট লুক।

নব্বই দশক থেকে বলিউডে রীতিমতো রাজ করেছেন রানি। তাঁর অভিনীত একাধিক ছবি ব্লকবাস্টার হিট। যে কোনও অভিনেতার সঙ্গেই তাঁর রসায়ন নজর কাড়ত সক্কলের। তাই রানির অভিনয়ের প্রেমে এখনও বুঁদ গোটা দেশ। যদিও বিয়ের পর অভিনয় থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নেন রানি। অন্যান্য অভিনেত্রীদের তুলনায় চার-পাঁচ বছর পর পর তাঁর এক একটি ছবি মুক্তি পায়। তাও দুর্দান্ত সফলতার মুখ দেখে।

যদিও রানিকে শেষ দেখা গিয়েছিল, গত বছরের শেষে। বান্টি অউর বাবলি 2 ছবিতে। যেখানে তিনি সইফ আলি খান, শর্বরী ওয়াঘ এবং সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। এবার তাঁকে দেখা যাবে মিসেস চ্যাটার্জি বনাম নরওয়েতে। এই বছর অভিনেত্রীর জন্মদিনে ছবিটির ঘোষণা করা হয়েছিল। আজ, ছবিতে রানির ফার্স্ট লুক এবং ছবিটির মুক্তির তারিখ উন্মোচিত হয়েছে। ছবিতে, রানিকে একটি জাতিগত স্যুট পরিহিত অবস্থায়, একটি নরম খেলনা এবং কয়েকটি ওষুধের প্যাকেট ধরে থাকতে দেখা গিয়েছে। একেবারেই সাধারণ লুকে তীব্র মেজাজে দেখা গিয়েছে রানিকে। প্রোডাকশন হাউসের অফিসিয়াল হ্যান্ডেল প্রকাশ করেছে যে, এই ছবিটি একটি সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত। আশিমা চিব্বার পরিচালিত, এটি একটি অভিবাসী ভারতীয় মায়ের নরওয়ে জার্নির গল্প। ছবিটি মুক্তি পাবে, আগামী ৩ রা মার্চ ২০২৩-এ৷ এর আগে, একটি বিবৃতিতে রানি বলেছিলেন, “এটি এমন এক গল্প যা বলা দরকার৷ আশা করছি যে, এই ছবির গল্পটি প্রতিটি ভারতীয়দের অনুপ্রাণিত করবে৷”

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00