Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাধীনতার ৭৫ বছর পর বিদ্যুৎ পেতে চলেছে হলদিয়ার দুই গ্রাম

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিষ্ণুরামচক এবং সৌতনপুর গ্রামে বিদ্যুতের দাবি দীর্ঘদিনের। স্বাধীনতার ৭৫ বছর পর অবশেষে পৌঁছতে চলেছে বিদ্যুৎ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ স্বাধীন হয়েছে ৭৫ বছর আগে। গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। অপেক্ষার আঁধারে কেটেছে বহু দিন। অবশেষে বিদ্যুতের আলো পেতে চলেছে পূর্ব মেদিনীপুরের (East Medinipur) হলদিয়ার (Haldia) দুই গ্রাম। প্রথম বিদ্যুতের (Electricity) আলো পৌঁছবে গ্রামে, আর তাই স্বাভাবিকভাবে খুশির পরিবেশ গ্রামবাসীদের মধ্যে।

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিষ্ণুরামচক এবং সৌতনপুর গ্রামে বিদ্যুতের দাবি দীর্ঘদিনের। স্থানীয় মানুষের অভিযোগ, গ্রামে বিদ্যুৎ সংযোগের জন্য একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু বিদ্যুৎ দফতরের তরফে কোনও সক্রিয় পদক্ষেপ নেওয়া হয়নি আগে। সম্প্রতি আবার বিদ্যুৎ দফতরে আবেদন করা হয়। বিষয়টি নজরে আনা হয় বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের। এরপর গ্রামবাসীদের বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য হলদিয়া টাউনশিপ ফাঁড়ি থেকে ফর্ম বিলির কাজ শুরু হয়। রাজ্য বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছে চলতি ডিসেম্বর মাসে গ্রামে বিদ্যুৎ পৌঁছবে। বুধবার দেখা গেল গ্রামবাসীরা উৎসাহের সঙ্গে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য আবেদনপত্র পূরণ করছেন।

বুধবার সকাল থেকেই বিদ্যুৎ দফতরের কর্মীরা গ্রামে গিয়ে কাজ শুরু করেছেন। গ্রামে রীতিমত শিবির করে যাঁরা যাঁরা বিদ্যুৎ সংযোগ পেতে ইচ্ছুক তাঁদের থেকে আবেদন নেওয়া হচ্ছে। চলতি ডিসেম্বর মাসেই যাতে গ্রামে বিদ্যুৎ চলে আসে সে বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করছে বিদ্যুৎ বণ্টন বিভাগ। এর আগে রবিবারই বিদ্যুৎ দফতরের প্রতিনিধিরা গ্রামে গিয়ে মাঠ পর্যায়ে দেখভাল করেন। পরদিন সোমবার সকালে সেখানে যান বিদ্যুৎ দফতরের পদস্থ আধিকারিকের এক দল। হলদিয়া বন্দর এলাকায় জমি সংক্রান্ত কোনও আইনি জটিলতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00