Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সম্প্রচার চলাকালীন হৃদরোগে আক্রান্ত রিকি পন্টিং, ভর্তি হাসপাতালে

আপাতত তিনি সুস্থ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ধারাবিবরণী দিতে গিয়ে গুরুতর অসু্স্থ হয়ে পড়লেন রিকি পন্টিং। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত খবর উদ্ধৃত করে রয়টার্স এই খবর দিয়েছে। রয়টার্সের খবর অনুসারে, মধ্যাহ্নভোজের বিরতিতে তাঁর মারাত্মক শারীরিক অস্বস্তি শুরু হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুকে ব্যথা অনুভব করছিলেন প্রাক্তন এই ক্রিকেটার। হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে, রিকি পন্টিংয়ের হৃদরোগে আক্রান্ত হয়েছেন। দ্রুত হাসপাতালে নিয়ে আসায় বড ধরনের বিপদের হাত থেকে তিনি রক্ষা পেয়েছে। শুরু হয়েছে চিকিৎসা। আগের থেকে তিনি অনেকটাই সুস্থ। হয়তো তাকে কিছুদিন হাসপাতালে থাকতে হবে চিকিৎসকদের পর্যবেক্ষণে।

রিকি পন্টিংয়ের অসুস্থ হওয়ার খবরে ক্রিকেটমহলে রীতিমতো আতঙ্ক তৈরি হয়। এর আগে শেন ওয়ার্ন এবং ডিন জোনস হৃদরোগে আক্রান্ত হন। দুই ক্রিকেটারকেই হারিয়েছে বিশ্ব। একই ঘটনা ঘটে রিয়ান ক্যাম্পবেলের ক্ষেত্রেও। তাই, রিকি পন্টিং অসুস্থ হওয়ার খবরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। অস্ট্রেলিয়ার প্রচার মাধ্যমের তরফ থেকে বলা হয়েছে, ম্যাচের বাকিদিনগুলি রিকি পন্টিংকে পাওয়া যাবে না।

উল্লেখ করা যেতে পারে, অস্ট্রেলিয়া বনাম ওয়েস্টইন্ডিজের টেস্ট ম্যাচ চলছে পার্থে। এটা সিরিজের প্রথম টেস্টম্যাচ। ম্যাচ শুরু হয়েছে আজ থেকে। রিকি পন্টিং দিল্লি ক্যাপিটালসের অধিনায়কও বটে। পন্টিংয়ের অসুস্থতার খবর পেয়ে দিল্লি ক্যাপিটালসের তরফ থেকেও আরোগ্য কামনা করা হয়েছে।দলের তরফ থেকে হাসপাতালে ফোন করে পন্টিংয়ের ব্যাপারে খোঁজ নেওয়া হয়েছে।  হাসপাতালে ফোন করে অস্ট্রেলিয়ার অধিনায়কও। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00