Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ বরাহনগরে

সোমবার রাতে ওই পড়ুয়ার (Student) দেহ উদ্ধার করে তার সহপাঠীরা। দেহের পাশাপাশি উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বরাহনগর (Barahnagar) প্রতিবন্ধী হাসপাতালের হস্টেল (Hostel) থেকে এক ডাক্তারি পড়ুয়ার (Medical Student) ঝুলন্ত দেহ (Body) উদ্ধার। সোমবার রাতে ওই পড়ুয়ার (Student) দেহ উদ্ধার করে তার সহপাঠীরা। দেহের পাশাপাশি উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। পড়ুয়ার মৃত্যুর পর বিক্ষোভ দেখান ওই হাসপাতালের ছাত্র ছাত্রীরা।

জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম প্রিয়রঞ্জন সিং। বিহারের গয়ার বাসিন্দা প্রিয়রঞ্জন। দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া বরাহনগর (Baranagar) বনহুগলির প্রতিবন্ধী হাসপাতালের হোস্টেলে থাকত। সোমবার রাতে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তার সহপাঠীরা। এরপর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হস্টেল থেকে বের করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় তারা। যদিও সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পড়ুয়া মৃত্যুর পর বরানগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্যদিকে এই ঘটনার পর অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা। প্রিয়রঞ্জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সও পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের। মঙ্গলবার (Tuesday) সকাল থেকে তারা বরানগরের (Barahnagar) প্রতিবন্ধী হাসপাতাল চত্বরে বিক্ষোভ (Agitation) দেখাতে থাকে পড়ুয়ারা (Students)। ছাত্রদের অভিযোগ, হাসপাতালে এমার্জেন্সি পরিষেবার ব্যবস্থা নেই। প্রিয়রঞ্জনের এক বন্ধু জানায়, সোমবার রাত ১১টা ৪০ নাগাদ প্রিয়রঞ্জনকে ওর এক রুমমেট ফোন করে। কিন্তু ও সেই ফোন ধরেনি। প্রায় ১২টা অবধি ফোন করে যান রুমমেট। এরপরই হস্টেল রুমে ঢুকে রাত ১২টা ১০ নাগাদ প্রিয়রঞ্জনকে উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষও।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00