Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীর ‘লক্ষ্মীর ভাণ্ডার’কে ‘মান্যতা’ দিলেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের (TMC) ইস্তেহারে বলা হয়েছিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের কথা। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) স্বপ্নের প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (LAKKHIR BHANDAR)। এই প্রকল্পে মাসে ৫০০ টাকা করে পান সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা। তফসিলি জাতি এবং উপজাতির মহিলারা পান ১০০০ টাকা করে। এতদিন সেই প্রকল্পের বিরোধিতা করে এসেছিল বিজেপি। এবার খোদ বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (SUKANTA MAJUMDER) রাজ্য সরকারের বিরোধিতা করলেও এই প্রকল্পের বিরোধিতা করলেন না। উল্টে দিলেন মান্যতা।

এদিন পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে গিয়ে সুকান্ত বলেন, বিজেপি ক্ষমতায় এলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা বাড়িয়ে দেবেন। প্রত্যেক মহিলারা ৫০০ বা ১০০০ টাকার বদলে পাবেন ২০০০ টাকা করে। বলেন, বাজার অগ্নিমূল্য। এই বাজারে মাসে ৫০০ বা ১০০০ টাকায় কিছুই হয় না।

উল্লেখ্য, এতদিন বিজেপি (BJP) বলত ‘লক্ষ্মীর ভাণ্ডার’ আসলে ভিক্ষে। বঙ্গ বিজেপির অভিযোগ ছিল, বাড়ির মা-বৌ’দের কিনে নেওয়ার চক্রান্ত। শুধু তাই নয়। এতদিন বলা হত, ভর্তুকি দিয়ে রাজ্যকে পিছিয়ে দিয়ে দানের রাজনীতি করা হচ্ছে। আসল লক্ষ্য না কি চটক দেখিয়ে নির্বাচনে জয় লাভ করা।

প্রকল্পের এত বিরোধিতা করেও কার্যত যেন সেই প্রকল্পকেই শনিবার প্রকাশ্যে মান্যতা দিলেন বিজেপি নেতা। এঈ প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, জনমূখী প্রকল্পকে অস্বীকার করা কার্যত কঠিন। আর অগ্নিমূল্য নিয়ে বিজেপিকে আক্রমণ করে সবুজ শিবিরের অভিযোগ, বাজার অগ্নিমূল্য করার পেছনে দায়ী সুকান্ত মজুমদারের দল চালিত কেন্দ্র। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00