Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গণপিটুনিতে হত্যার ঘটনায় ৪৯ জনের মৃত্যুদণ্ডের নির্দেশ আলজেরিয়ার আদালতের

গণপিটুনিতে হত্যার ঘটনায় ৪৯ জনের মৃত্যুদণ্ড (Death Sentenced) আলজেরিয়ার এক আদালত (Algerian court)।

Share:

নিজস্ব প্রতিনিধি: গণপিটুনিতে (Mob Lynching) হত্যার ঘটনায় ৪৯ জনের মৃত্যুদণ্ড (Death Sentenced) আলজেরিয়ার এক আদালত (Algerian court)। বনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করার ঘটনা ঘটেছিল। সেই মামলায় ৪৯ জনের মৃত্যুদণ্ড শোনাল আদালত।

গত বছর অগাস্ট মাসে আলজেরিয়ায় ভয়াবহ দাবানলের কারণে ৯০ জনের মৃত্যু হয়। সেই দাবনালের সময় উদ্ধারকাজে নেমেছিলেন এক বছর ৩৮ এর যুবক। জামেল বেন ইসমাইল নামে ওই যুবক আগুন লাগিয়ে দেওয়ার পিছনে রয়েছেন বলে অভিযোগ তুলে গণপিটুনি (Mob Lynching) দিয়ে হত্যা করা হয়। যদিও পরে আদালতে প্রমাণিত হয়, ওই যুবক নির্দোষ। জানা গিয়েছে, আলজেরিয়ার উত্তরাঞ্চলের তিজি ওজৌ জেলায় গত আগস্টে জামেল বেন ইসমাইলকে গণপিটুনি দিয়ে হত্যা করে অভিযুক্তরা। পরে জানা যায়, ওই ব্যক্তি দাবানল থেকে মানুষজনকে বাঁচাতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে গিয়েছিলেন।

প্রসঙ্গত গতবছর আফ্রিকার এই দেশটিতে বেশ কয়েকবার দাবানলের ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় সংবাদ সংস্থা এপিএস জানিয়েছে, আদালত বৃহস্পতিবার ইসমাইলকে হত্যার অভিযোগে ৪৯ জনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। যে সময় এই ঘটনা ঘটে তখনকার এক ভিডিও ফুটেজে ওই ব্যক্তির ওপর নির্যাতনের ছবি প্রকাশ্যে আসে। এরপর দেশজুড়ে নিন্দার ঝড় উঠে। যদিও গণপিটুনি দিয়ে হত্যার পর নিহত যুবকের বাবা উদারতার পরিচয় দিয়েছিলেন। যা প্রশংসা কুড়িয়েছিল সেই সময়। জামেল বেন ইসমাইলের বাবা নুরদ্দীন বেন ইসমাইল, ছেলেকে হত্যা করা সত্ত্বেও আলজেরিয়ানদের শান্ত থাকার ও ভ্রাতৃত্বের আহ্বান জানিয়েছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00