Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইনি নোটিস পেলেন ডিজাইনার সব্যসাচী মুখার্জী

বিজ্ঞাপনের জন্য আইনি নোটিস পেলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কিছুদিন ধরেই বিজ্ঞাপন নিয়ে চর্চায় ছিলেন তিনি। এবার সেই বিজ্ঞাপনের জন্য আইনি নোটিস পেলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি সব্যসাচীর এই বিজ্ঞাপন বেরতেই শুরু হয় বিতর্ক। বিজ্ঞাপনে সব্যসাচীর মডেল যে পোশাক পরেছিলেন তা ছিল বেশ বোল্ড! তাঁর গলায় রয়েছে মঙ্গলসূত্র। পরনে কালো অন্তর্বাস। পুরুষ মডেলের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে তোলা হয়েছিল সেই ফোটো। যা নিয়ে শুরু হয় সমালোচনা, এরপরই আইনি নোটিস পান তিনি।

উল্লেখ্য, সব্যসাচীকে আইনি নোটিস ধরিয়েছেন আইনজীবী আশুতোষ জে. দুবে। যেখানে দাবি করা হয়েছে, মঙ্গলসূত্রের বিজ্ঞাপনে ‘অর্ধ উল্লঙ্গ মডেল’ ব্যবহার করে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন এই ডিজাইনার। এমনকি তাঁকে ১৫ দিনের মধ্যে ওই বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার ও ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। যদিও এখনও পর্যন্ত সব্যসাচী মুখোপাধ্যায় বা তাঁর ব্র্যান্ডের তরফে কোনও বিবৃতি প্রকাশ করে হয়নি এই নিয়ে।

Lawyer Issues Notice to Sabyasachi for "Using Semi-naked Models for  Mangalsutra Ad"

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00