Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধাপে ধাপে লোকাল ট্রেন বাড়াবে দক্ষিণ-পূর্ব রেল! ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

২৪ ঘন্টা আগেই রাজ্য সরকার লোকাল ট্রেন ১০০ শতাংশ হারে চালাতে রেলকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে তাঁরা ধাপে ধাপে সেই ট্রেন চালু করবে। কেন এই দেরী তা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে নিত্যযাত্রীদের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই মেদিনীপুর, হাওড়ার একটা বড় অংশ এবং বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার মানুষজন কলকাতা আসার ক্ষেত্রে বা নিত্যদিন কর্মস্থলে যাতায়াতের জন্য লোকাল ট্রেন পরিষেবার ওপর নির্ভরশীল। কিন্তু গত মে মাস থেকেই সেই পরিষেবায় রাশ টেনেছে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। সেই রাশ টানার মূলে ছিল রাজ্য সরকারের বিধিনিষেধ। কোভিডের দ্বিতীয় ঢেউ ঠেকাতেই রাজ্য সরকার রাশ টেনেছিল লোকাল ট্রেন পরিষেবায়। পূর্ব রেলের ক্ষেত্রেও সেই বিধিনিষেধ জারি হয়েছিল। সেখানেও লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়েছিল। কিন্তু ঘটনা এটাই যে, বিগত আগস্ট মাস থেকেই পূর্ব রেল ধাপে ধাপে স্টাফ স্পেশ্যাল ট্রেন বাড়িয়ে প্রায় ৫০ শতাংশ লোকাল ট্রেন চালু রেখেছিল। যার জেরে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলার মানুষদের কলকাতা আসতে বা কর্মস্থলে যাতায়াতের ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয়নি। কিন্তু দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ সেই রাস্তায় হাঁটা দেয়নি। তাঁরা মাত্র ১০ শতাংশ লোকাল ট্রেন চালিয়েছে স্টাফ স্পেশ্যাল ট্রেন হিসাবে। এবার রাজ্য সরকার যখন লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করার অনুমতি দিয়ে দিয়েছে তখনও দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ দ্রুত পরিষেবা স্বাভাবিক না করার পথে হাঁটা দেওয়ায় ক্ষোভ ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

২৪ ঘন্টা আগেই রাজ্য সরকার লোকাল ট্রেন ১০০ শতাংশ হারে চালাতে রেলকে ছাড়পত্র দেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে এর পরেই জানিয়ে দেওয়া হয়েছে যে, ৩১ অক্টোবর থেকেই তাঁরা ১০০ শতাংশ লোকাল ট্রেন চালু করে দেবে। কিন্তু সেই জায়গায় দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে তাঁরা ধাপে ধাপে সেই ট্রেন চালু করবে। কেন এই দেরী তা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে নিত্যযাত্রীদের মধ্যে। শুক্রবার রাজ্য সরকারের নির্দেশিকা প্রকাশের পর দক্ষিণ-পূর্ব রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আপাতত রবিবার থেকে মোট ৪৮টি ইএমইউ ট্রেন চালু হবে। পরে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা। মূলত হাওড়া-খড়গপুর-মেদিনীপুর, শালিমার-সাঁতরাগাছি, পাঁশকুড়া-হলদিয়া, সাঁতরাগাছি-আমতা, তমলুক-দিঘা লাইনে চলবে এই ট্রেনগুলি। আপ লাইনে ২৩টি ও ডাউন লাইনে চলবে ৩৫ টি ট্রেন।

আপ লাইনে যা সব লোকাল ট্রেন চলবে তার মধ্যে রয়েছে হাওড়া থেকে ৭টি মেদিনীপুর লোকাল। এছাড়া পাঁশকুড়া, খড়গপুর, আমতা, হলদিয়া রুটে হাওড়া থেক চলবে ২টি করে লোকাল। তার পাশাপাশি সাঁতরাগাছি ও পাঁশকুড়ার মধ্যে ১টি, হাওড়া ও মেচেদার মধ্যে ১টি, সাঁতরাগাছি ও মেচেদার মধ্যে ২টি, পাঁশকুড়া ও দিঘার মধ্যে ১টি, মেচেদা ও দিঘার মধ্যে ১টি এবং শালিমার ও সাঁতরাগাছির মধ্যে ১টি করে লোকাল ট্রেন চলবে। আবার ডাউন লাইনে যে সব ট্রেন চলবে তার মধ্যে থাকছে মেদিনীপুর থেকে হাওড়ার মধ্যে ৬টি ট্রেন, খড়গপুর থেকে হাওড়ার মধ্যে ৩টি ট্রেন এবং মেদিনীপুর ও খড়গপুরের মধ্যে ১টি ট্রেন। এছাড়া পাঁশকুড়া, মেচেদা, আমতা ও হলদিয়া থেকে হাওড়াগামী ২টি করে লোকাল ট্রেন চলবে। পাশাপাশি থাকছে বাগনান ও হাওড়ার মধ্যে ১টি, দিঘা ও পাঁশকুড়অর মধ্যে ১টি, পাঁশকুড়া ও সাঁতরাগাছির মধ্যে ১টি, সাঁতরাগাছ ও শালিমারের মধ্যে ২টি, দিঘা ও মেচেদার মধ্যে ১টি এবং মেচেদা ও সাঁতরাগাছির মধ্যে ১টি করে লোকাল ট্রেন চলবে। আর এই সূচী নেই ক্ষোভ ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। যদিও দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ধাপে ধাপে পরিষেবা বাড়ানো হবে। যাত্রীদের চাহিদা এবং যাত্রী সংখ্যা নিয়ে রাজ্য সরকারের বিধিনিষেধের বিষয়টি বিবেচনা করে ধাপে ধাপে সেই পরিষেবা বাড়ানো হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00