Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হারের হ্যাটট্রিক, টি-২০বিশ্বকাপ থেকে বিদায় নিল টাইগার

বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে, ‘ঘরে বাঘ আর বাইরে বিড়াল’।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে, ‘ঘরে বাঘ আর বাইরে বিড়াল’।

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এখন এই বিষয়টাই প্রযোজ্য। কারণ, ঘরের মাঠে অজি এবং কিউয়িদের টি-২০ সিরিজ জিতলেও, আমিরশাহিতে কুড়ি-বিশের বিশ্বকাপ খেলতে গিয়ে একেবারে ভেজা বিড়াল হয়ে গেল মাহমুদউল্লাহ অ্যান্ড কোম্পানি। মরণ-বাঁচণ ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে ৩ রান হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল টাইগাররা। প্রথম দল হিসেবে সুপার-১২ থেকে ছিটকে গেল তারা।

শারজার মাঠে একেবারে তীরে এসে তরী ডুবল বাংলাদেশের। শেষ বলে দরকার ছিল ৪ রান। স্ট্রাইকে ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ নিজেই। কিন্তু আন্দ্রে রাসেলের বল ব্যাটেই ঠেকাতে পারেননি তিনি। ফলে জয় পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে চলতি টি-২০ বিশ্বকাপের সেমির যাওয়ার আশাটা বাঁচিয় রাখল পোলার্ড, ব্রাভো, পুরানরা। যদিও শেষচার যাওয়ার সমীকরণটা বেশ কঠিনই।

টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যদিও শুরুটা খুব একটা খারাপ করেননি তারা। মেহেদি, মুস্তাফিজুরদের দাপটে রীতিমতো শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গিয়েছিল ক্যারিবিয়ানরা।  কিন্তু রসটন চেস (৩৯) এবং নিকোলাস পুরানের (৪০) ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রান তোলে গতবারে চ্যাম্পিয়নরা।

তবে এই লক্ষ্য তাড়া করতে নেমেই রীতিমতো ল্যাজে-গোবরে অবস্থা হয়ে গেল টাইগারদের। সাকিব ওপেনে এলেও পুরোপুরি ব্যর্থ হন। মহম্মদ নইম (১৭) বেশিক্ষণ টিকতে পারেননি। লিটন দাস (৪৪) ক্রিজে টিকে থাকলেও দলকে জয়ের মুখ দেখাতে পারলেন না। ১৯তম ওভারে ছক্কা মারতে গিয়ে লং-অনে থাকা হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। আর শেষ ওভারে মাহমুদউল্লাহ চেষ্টা করেও ম্যাচ জেতাতে পারেননি। দুর্ভাগ্যবশত হারের হ্যাটট্রিক করে টুর্নামেন্ট থেকে বিদায় নিল টাইগাররা।  

 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00