Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেব সৈন্য পরিচালনা করেছিলেন বলেই কার্তিক ‘দেবসেনাপতি’? কারণ আছে আরও…

অন্যদিকে, তিনি পরিচালনা করেছেন দেব সৈন্য বাহিনীও। সেই বাহিনীর প্রধান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিবপুত্র কার্তিক (KARTIK)। তিনি দেব সেনাপতি। তিনি বধ করেছিলেন তারকাসুরকে। তবে ভেবে দেখেছেন কি কেন কার্তিকের নাম দেব সেনাপতি? কারণ রয়েছে দু’টি। কার্তিক কিন্তু চিরকুমারও নন! তিনি বিয়েও করেছেন। আজ্ঞে হ্যাঁ, কার্তিক ঠাকুর বিবাহিত। 

কার্তিকের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র। কার্তিক যখন তারকাসুরকে বধ করেছিলেন, তখন তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েই হোক বা ‘পুরস্কার’ স্বরূপই হোক, নিজের মেয়ের বিয়ে দিয়েছিলেন দেবরাজ। ইন্দ্রের মেয়ের নাম দেবসেনা। দেবসেনার পতি বলেই তিনি দেবসেনাপতি।

আরও পড়ুন: কার্তিকের সঙ্গে বিয়ে হতে হতেও হল না ঊষার, জানুন দেবসেনাপতির কথা

অন্যদিকে, তিনি পরিচালনা করেছেন দেব সৈন্য বাহিনীও। সেই বাহিনীর প্রধান তিনি। তাই তাঁর অপর নাম দেবসেনাপতি। নামের পেছনে সঠিক কারণ কোনটা তা অবশ্য একই সঙ্গে বিতর্কিত ও আলোচনা সাপেক্ষ। তবে, এই খানে আরও একটি কথা, কার্তিক ঠাকুর চিরকুমার তো ননই, বরং তিনি বিয়ে করেছেন দু’টি। অবশ্য কার্তিক ঠাকুরের বিয়ে নিয়ে এই মত দক্ষিণভারতে প্রচলিত।

এখানে মনে রাখতে হবে শিবপুত্রের কোনও ঠাই কিন্তু বেদে নেই। তিনি পৌরাণিক দেবতা। উল্লেখ্য, ব্রহ্মার বরে দেবাদিদেবের (SHIVA) ঔরসজাত সন্তান কার্তিক।  দক্ষিণ ভারতে এবং শ্রীলঙ্কায় কৌমারাম বলে একটি সম্প্রদায় রয়েছে। তাঁদের কাছে সর্বোচ্চ দেবাসনে অধিষ্ঠিত কার্তিক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00