Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৯৩০-য়ের ফুটবল ফাইনালের জন্য স্টেডিয়াম খুলে দেওয়া হয় সকাল আটটায়

স্টেডিয়াম খুলে দেওয়া হয় সকাল আটটায়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের কাউন্টডাউন। আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হবে বিশ্বযুদ্ধ। বিগত দিনের বিশ্বকাপ ফুটবলের লডা়ইতে ঘটে গিয়েছে একাঘিক অঘটন। ফুটবল সাম্রাজ্যে একাধিপত্য ছিল ব্রাজিলের। ফ্রান্স তাদের সেই অহংবোধে ধাক্কা মারে। বিশ্বফুটবলে ঘটেছিল ফরাসি বিপ্লব। এমনই কিছু ঘটনা তুলে ধরা হবে এই প্রতিবেদনে।

১৯৩০-য়ে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। আর্জেন্তিনাকে তারা পরাজিত করে ৪-২ গোলে। খেলা হয়েছিল মন্টেভিডিয়োতে। সে বছর বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ ছিল উরুগুয়ে। অংশগ্রহণকারী প্রতিটি দেশের যাওয়া-আসা, থাকা-খাওয়ার খরচ তারাই বহন করেছিল। ওই বছরের বিশ্বকাপ ফুটবলের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হল, উরুগুয়ে খেলতে নেমেছিল তাদের সেন্টার ফরোয়ার্ড পেরেগ্রিনো অ্যাসেলমোকে বাদ দিয়ে। ফাইনাল হয়েছিল রবিবার, আর স্টেডিয়াম খুলে দেওয়া হয় সকাল আটটায়। 

প্রথমার্ধে  ২-১ ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্তিনা। যদিও ম্যাচের শুরুতেই উরুগুয়ে এক গোলে এগিয়েছিল। খেলা শুরুর ১২ মিনিটে প্রথম গোল। আর্জেন্তিনা প্রথম অর্ধেই সমতা ফিরিয়ে এক গোলে এগিয়ে যায়।প্রথম অর্ধ শেষ হওয়ার পর আর্জেন্তিনাই এগিয়ে ছিল। যদিও দ্বিতীয়ার্ধে ম্যাচের অভিমুখ ঘুরিয়ে দেন তাদের সেন্টার ফরওয়ার্ড। প্রথম গোল পেড্রো সিয়ার, দ্বিতীয় গোল স্যান্টোস ইরিয়ার্তের। প্রথম অর্ধে যে দল এক গোলে পিছিয়ে ছিল, এই দুইয়ের দৌলতে তারা আরও দুটি গোল করে। আয়োজক দেশ হিসেবে উরুগুয়ে বিশ্বকাপ জয় করে।  খেলা দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ৭০হাজারের মত।

আরও পড়ুন ছোটনদী সেজে উঠল মেসি-রোনাল্ডো-নেমারের কাটআউটে, মুগ্ধ ফিফা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00