Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

FIFA CUP 2022: কাতারে সমকামীর শাস্তি মৃত্যু, বিশ্বকাপ বয়কটের ডাক

অনেকেই সামিল হতে পারেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  কাতারে সমকামাদীদের শাস্তি মৃত্যু। শাস্তির প্রতিবাদে কাতার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড এবং আর্সেনালের ডিফেন্ডার লোটে ওয়েবেন মোয়ে। পাশাপাশি এটাও জানিয়েছেন, সিদ্ধান্ত অত্যন্ত কঠিন ছিল। কারণ, এই বিশ্বকাপে তাঁর দেশ ইংল্যান্ডও অংশ নিয়েছে। দলের প্রতি তাঁর সমর্থন থাকবে, আগের প্রতিটি বিশ্বকাপে যেভাবে সে প্রিয় দলকে সমর্থন জানিয়ে এসেছে। কিন্তু এবারের বিশ্বকাপ এমন একটি দেশে শুরু হতে চলেছে, যে দেশে সমকাম নিষিদ্ধ। আর সমকামীর শাস্তি মৃত্যু।

বিশ্বকাপ শুরু হতে না হতেই কাতার থেকে একের পর এক বিস্ফোরক খবর আসতে শুরু করে। বিশ্বকাপের জন্য তারা নতুন একটি স্টেডিয়াম তৈরি করে। নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিল কয়েকজন ভারতীয় শ্রমিক। কাজ চলাকালীন তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। মৃতের পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার বিনিময়ে তারা মোটা টাকা দামি করে। কোনওরকমে সেই খবর ভারতীয় দূতাবাসের কানে পৌঁছয়। তারা মধ্যস্থতায় এগিয়ে আসে। টাকা অবশ্য দিতে হয়েছিল। তবে পরিমাণ কম ছিল।

কয়েকদিন বাদে অন্য একটি খবরে জানা যায়, কর্মসূত্রে যারা ভিন দেশ থেকে কাতার গিয়ে বাড়ি ভাড়া করে থাকতেন, তাদের বাড়ি ছাড়ার নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। বাড়ির মালিক চাইছে, এই বিশ্বকাপ থেকে আয় করতে।  সে কারণে অবিলম্বে ঘড় ছাড়া নির্দেশ। ফলে, যারা কর্মসূত্রে কাতার গিয়েছিলেন তারা পড়েছেন সমস্যায়। কিন্তু তাদের বাড়ি ছেড়ে দিতেই হবে। 

আরও পড়ুন বিশ্বকাপ ফুটবল নিয়ে কেরল সিপিএমে তুমুল ‘যুদ্ধ’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00