Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

FIFA CUP 2022: সাইকেলে দক্ষিণ আফ্রিকা থেকে কাতার তিন মেসিভক্তের

গত ৬ নভেম্বর আবু সামরা সীমান্ত অতিক্রম করেছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বিশ্বকাপ তো নয়, এ যেন বিশ্বযুদ্ধ। আগামী চারবছর ফুটবল সাম্র্রাজ্যের নিয়ন্ত্রণ কোন দেশের হাতে থাকবে, তার ফয়সালা হবে কাতারে। আর সেই যুদ্ধ দেখার জন্য মুখিয়ে গোটা বিশ্ব। অনেকেই সেই বিশ্বযুদ্ধ স্বচক্ষে দেখতে কাতার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর্জেন্তিনাকে সমর্থন দিতে দক্ষিণ আফ্রিকা থেকে মেসির তিন ভক্ত সাইকেল চালিয়ে কাতার পৌঁছে গেলেন। দূরত্ব সাড়ে ১০ হাজার কিলোমিটার। যাত্রা শুরু করেন গত ১৫ মে। এই সাড়ে ১০ হাজার পথে তারা কয়েক হাজার চারাগাছ লাগিয়েছেন। পরিচয় করিয়ে দেওয়া যাক এই তিন মেসিভক্তের সঙ্গে। এদের মধ্যে একজন আবার পেশায় শিক্ষক।

এই তিন মেসিভক্ত লুকাস লেডেজমা, লিয়ান্ড্রো ব্ল্যাঙ্কো পিঘি এবং সিলভিও গ্যাট্টি। গত ৬ নভেম্বর আবু সামরা সীমান্ত অতিক্রম করেছেন। সেদিন রাতে তারা কাতার প্রবেশ করেন। এই তিনের মধ্যে লেডেজমা পেশায় শিক্ষক। আগের দুটি বিশ্বকাপেও তিনি স্টেডিয়ামে হাজির ছিলেন। একটি বিশ্বকাপের আসর বসেছিল ব্রাজিলে, ২০১৪-তে। শেষ বিশ্বকাপের আসর বসেছিল ২০১৮-তে, রাশিয়ার। আর এবার বিশ্বযুদ্ধের আসর কাতারে। আর ব্ল্যাঙ্কো পিঘি তথ্যচিত্র নির্মাতা।

লেডেজমা জানিয়েছেন, গত রবিবার আমরা কাতারে পৌঁছই। সোমবার সকালে দোহা। এই যাত্রাপথ ছিল অত্যন্ত চ্যালেঞ্জের। সাড়ে ১০ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে অতিক্রম করা খুব সহজ কথা নয়। আর্জেন্তিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর। প্রতিপক্ষ সৌদি আরব। খেলা লুসেল স্টেডিয়ামে।  

আরও পডু়ন বিশ্বকাপ ফাইনাল দেখতে কেরল থেকে গাড়ি চালিয়ে কাতারের পথে এই মহিলা

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00