Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরপর তিন দিন সুকন্যাকে তলব ইডির

বুধবার, বৃহস্পতিবারের পর শুক্রবারও তলব করা হল অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে। শুক্রবার দিল্লিতে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলায় অর্থ লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হল অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে। বুধবার, বৃহস্পতিবারের পর শুক্রবারও তলব করা হল কেষ্ট-কন্যাকে। শুক্রবার দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, শুধু সুকন্যা মণ্ডলকে নয়। শুক্রবার তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মণীশ কোঠারিকেও। পাশাপাশি অনুব্রত-ঘনিষ্ঠ চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে তলব করা হয়েছে এদিন। তিন জনকেই এদিন জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। প্রসঙ্গত বুধবার দিল্লিতে ইডি দফতরে সুকন্যা মণ্ডলকে টানা ৮ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডির গোয়েন্দারা। মূলত তাঁর নামে বিপুল সম্পত্তির উৎস কী তা জানতে এই জেরা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। বৃহস্পতিবার কেষ্ট-কন্যাকে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ওইদিন তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মণীশ কোঠারিকেও। তাঁকেও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শুক্রবার সুকন্যা, মণীশ, রাজীবকে আলাদা আলাদা ভাবে সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর।

ইডি সূত্রে খবর, বুধবার সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদে সদুত্তর মেলেনি। আর সেই কারণে আবার তার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে ডেকে পাঠানো হয়। ওই দিন সকাল সাড়ে দশটা নাগাদ সুকন্যা দিল্লিতে ইডির সদর দফতরে পৌঁছন। তাঁর হাতে ছিল বেশকিছু নথিপত্রের ফাইল। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের গোটা পর্বটি ভিডিও রেকর্ড করা হবে। উল্লেখ্য এর আগে গরু পাচার মামলায় টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ে জানার জন্য গত ২৭ অক্টোবর সুকন্যা মণ্ডলকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু সেবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়ান। এরপর ২৭ অক্টোবর রাতেই ইডির তরফে সুকন্যা মণ্ডলকে জানিয়ে দেওয়া হয়, ২ নভেম্বর বুধবার দিল্লিতে ইডির দফতরে এসে হাজিরা দিতে হবে তাঁকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00