Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লিতে ইডি দফতরে হাজিরা সুকন্যার

দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁকে তলব করেছিল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) তাঁকে তলব করেছিল। সেই তলবের প্রেক্ষিতে বুধবার দিল্লির এপিজে আবদুল কালাম রোডে ইডি দফতরে হাজিরা দেন সুকন্যা। ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছেন গোয়েন্দারা।

বুধবার দিল্লিতে ইডির দফতরে সকাল ১০টা ১৫ নাগাদ পৌঁছন সুকন্যা মণ্ডল। ইডি দফতরে পৌঁছনোর কিছুক্ষণ পর ১১টা থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। ইডি সূত্রের খবর, দিল্লিতে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে সুকন্যা মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রসঙ্গত বর্তমানে দিল্লিতি ইডির লক আপে রয়েছেন সায়গল। এদিন সায়গল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মেডিক্যাল চেক আপের পর তাঁকে ইডি দফতরে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে ইডির গোয়েন্দারা সায়গল হোসেন এবং সুকন্যা মণ্ডলের বয়ান মিলিয়ে দেখবেন।

বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের কন্যার কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কী, এদিন সে বিষয়ে জানতে চাইবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পাশাপাশি গরু পাচারের টাকা কোথায় কোথায় গিয়েছে তাও জানতে চাইছেন তদন্তকারীরা। প্রসঙ্গত এর আগে গত ২৭ অক্টোবর সুকন্যা মণ্ডলকে তলব করেছিল ইডি। কিন্তু সেবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়ান। এরপর ২৭ অক্টোবর রাতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সুকন্যা মণ্ডলকে জানিয়ে দেওয়া হয়, ২ নভেম্বর দিল্লিতে ইডির দফতরে এসে হাজিরা দিতে হবে তাঁকে। সেই নির্দেশ মেনে বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিলেন সুকন্যা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00