Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হোম মিনিস্টারদের জগদ্ধাত্রী পুজো

পাড়ার মহিলারা একত্রিত হয়ে তৈরি করে ফেললেন 'কেরানিচটি মহিলা কমিটি'। সিদ্ধান্ত নিলেন, পুজো হবে সম্পূর্ণ অরাজনৈতিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকলেই ‘হোম মিনিস্টার’। আর সকল হোম মিনিস্টার মিলে আয়োজন করেন জগদ্ধাত্রী পুজোর (JAGADHATRI PUJA)। ‘মন্ত্রী’দের এই পুজো হয় মেদিনীপুরে। কেউ শিক্ষিকা, কেউ চাকুরীজীবি, কেউ বা গৃহবধূ। এঁদের মধ্যে গৃহবধূর সংখ্যাটাই বেশি। আর এই মহিলারাই নিজেদের উদ্যোগে আয়োজন করেছেন জগদ্ধাত্রীপুজোর। এবারের পুজো চতুর্থ বছরে পড়ল।

এলাকার পুরুষেরা দুর্গাপুজো, কালীপুজো, নাটকের আয়োজন করেন। মহিলারাই বা পিছিয়ে থাকবেন কেন? কেউ নাচ, কেউ বা গান, আবৃত্তি নিয়ে অবসর সময় কাটান। এদিকে ঘরও সামলান তাঁরাই। তাহলে পুজোর আয়োজন করতে পারবেন না কেন? ভাবনাটা তাঁদের মাথায় এসেছিল বছর চারেক আগে। আর মাথায় আসা মাত্রই বসল ‘ঘরোয়া বৈঠক’।  

পুরুষরা দুর্গা ও কালীপুজোর আয়োজন করে থাকেন। তাই মহিলারাও উদ্যোগ নিলেন এমন এক পুজোর আয়োজন করার যা এলাকায় হয় না। শুরু হল জগদ্ধাত্রীপুজো। পাড়ার মহিলারা একত্রিত হয়ে তৈরি করে ফেললেন ‘কেরানিচটি মহিলা কমিটি’। সিদ্ধান্ত নিলেন, পুজো হবে সম্পূর্ণ অরাজনৈতিক। শুধু পুজোই নয়, আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। সদস্যরাই বাড়ি বাড়ি গিয়ে কাটেন চাঁদা। পাড়ায় যে যার সামর্থ্য মত চাঁদা দেন। বাকি সমস্ত খরচ জমানো টাকা থেকে নিজেরাই দেন উদ্যোক্তারা। মহিলারাই তদারকি করেন মণ্ডপ তৈরি বা প্রতিমা নিয়ে আসার।

পুরুষরা পারলে তাঁরাই বা পারবেন না কেন? কোনও অংশে ফাঁক রাখা চলবে না আয়োজনের। তাই ব্যবস্থা করা হয় প্রীতিভোজেরও। এই পুজো হয় নবমীর দিনে। মঙ্গলবার মহানবমী। তাই সভাপতি রীতা অধিকারী, সম্পাদক চন্দনা রানা, কোষাধ্যক্ষা রুম্পা দাস সহ সকলে এখন চূড়ান্ত ব্যস্ত।

আরও পড়ুন: ৩৩৩ বছর ধরে হ্যাজাকের আলোতেই আরাধনা হয় দেবী জগদ্ধাত্রীর

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00