Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোয়া ও ত্রিপুরাতে সরকার গড়বে তৃণমূল, ভবিষ্যদ্বাণী অনুব্রত’র

বোলপুরে এদিন ১০০-এর বেশি সিপিএম কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। সেখানেই অনুব্রত মন্তব্য করেন

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিয়েছিলেন। বিধানসভা আসনে কত আসন পাবে তাঁর দল তা প্রায় হিসেব করে বলে অনেকটাই সঠিক বীরভূমের কেষ্ট মণ্ডল। এবার তৃণমূলের পাখির চোখ গোয়া ও ত্রিপুরা। যা দখলের জন্য উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস। দুই বিজেপি শাসিত রাজ্যেও ভোটে জিতে সরকার গড়বে বলে ভবিষ্যদ্বাণী করে দিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

শুধুই ভোটে জেতার কথা নয়, দুই রাজ্যে কত আসন পাবে তৃণমূল তাও জানিয়ে দিয়েছেন কেষ্ট মণ্ডল। বুধবার দলের অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, ‘ত্রিপুরায় বিজেপি ভয় পাচ্ছে। তার জন্যই তৃণমূলকে আক্রমণ করছে। তৃণমূল সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুরদের সঙ্গে থাকা দল। এই দল বেইমানি জানে না। আমি বলেছিলাম বিধানসভা ভোটে ২২০-২৩০ আসন পাবে। ২২০ হয়েছে। ত্রিপুরাও জিতব, গোয়াও জিতব। ত্রিপুরায় ৫৯টি বিধানসভা আসন। ওখানে ৪০-৪৫টি আসন পাব। গোয়ায় ৩০টি আসন পাব। কংগ্রেস তো আমাদের সঙ্গে হাত মিলিয়েছে। কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছেন অনেকে।’

বোলপুরে এদিন ১০০-এর বেশি সিপিএম কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। সেখানেই অনুব্রত মন্তব্য করেন, ‘আমি মারামারি পছন্দ করি না। হানাহানি পছন্দ করি না। শান্তি রাখতে হবে। মারব, ধরব, মস্তানি করব, লুঠ করব, পয়সা খাব রাজনীতি চলবে না। কেউ যদি ভাবে আমি কিছু করব, লাঠি দেখাব, বন্দুক দেখাব, বোমা দেখাব। তা হলে বিদায় করে দেব।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00