Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের হলিউডে শোকের ছায়া, প্রয়াত সঙ্গীত শিল্পী জেরি লি লুইস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২২ সালে বিনোদন জগতের উপর থেকে কালো মেঘ যেন কিছুতেই সরছে না। বছরের শুরুতেই আমরা হারিয়েছি কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে। চলে গিয়েছেন সঙ্গীত শিল্পী কেকে, বাপি লাহিড়ী, সন্ধ্যা মুখোপাধ্যায়ের মত প্রবাদপ্রতিম শিল্পীরা। প্রয়াত হয়েছেন সাহিত্যিক নারায়ন দেবনাথ। শুধু কলকাতা বা মুম্বইয়ের বিনোদন জগতই নয়। হলিউডেও (Hollywood) এই বছর আমরা হারিয়েছি একাধিক শিল্পীকে। সেপ্টেম্বর মাসে প্রয়াত হয়েছেন ফরাসি-সুইস পরিচালক জঁ লুক গঁদার। কিছু দিন আগেই আমরা হারিয়েছি হ্যারি পটার খ্যাত স্কটিশ অভিনেতা রবি কোলট্র্যানকে। এবার আবারও হলিউডে শোকের ছায়া প্রয়াত হলেন (Demises) আমেরিকান গায়ক (American singer), পিয়ানোবাদক, এবং গীতিকার জেরি লি লুইস (Jerry Lee Lewis)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। জেরি লি লুইসের ম্যানেজার জ্যাক ফার্নাম শুক্রবার সাংবাদিকদের এই খবর জানান।

লুইস ছিলেন একজন কিংবদন্তী পিয়ানো বাদক। শুধু তাই নয় তিনি ছিলেন রক এন রোলের অরিজিনাল গডফাদারদের মধ্যে অন্যতম। ১৯৮৬ সালে রক অ্যান্ড রোল হল অফ ফেমের উদ্বোধনী ক্লাসে লুইস ছিলেন প্রথম সদস্য। এমনকি লিটল রিচার্ড, চক বেরি এবং এলভিস প্রিসলিরর সঙ্গে রক ল্যুমিনারিদের গ্রুপের সদস্য হিসেবে কাজ করেন লুইস। ২০০৫ সালে রেকর্ডিং একাডেমি থেকে একটি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন কিংবদন্তী এই পিয়ানো বাদক। এবং এই মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে কান্ট্রি মিউজিক হল অফ ফেমের শিরোপা পান লুইস।

লুইসের মৃত্যুতে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। গায়ক আদনান সামি তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ট্যুইট বার্তায় আদনান লিখেছেন, “কিংবদন্তি এবং রক এন রোলের অরিজিনাল গডফাদারদের একজন, জেরি লি লুইস মারা গেছেন জেনে গভীর ভাববে শোকাহত” তিনি আরও লিখেছেন, “লুইস নিঃসন্দেহে একজন ট্রেলব্লেজার ছিলেন, তিনি বহু ক্ষেত্রেই আমার কাছে একটি বড় অনুপ্রেরণা ছিলেন যা তাঁর ‘দ্য কিলার’ উপাধি অর্জন করার চেয়ে কোনও অংশে কম নয়। ওনার আত্মার চিরশান্তি কামনা করি”।

আরও পড়ুনঃ প্রয়াত হ্যারি পটার খ্যাত অভিনেতা রবি কোলট্র্যান

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00