Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নরেন্দ্রপুর বোমা কাণ্ডে পুলিশের তৎপরতায় গ্রেফতার ৪ দুষ্কৃতী

এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুরে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এলাকায় বসেছে পুলিশ পিকেটও। ইতিমধ্যেই গ্রেফতার ৪।

Share:

নিজস্ব প্রতিনিধি: নরেন্দ্রপুর বোমা কাণ্ডে আহত হয়েছে ৫ নাবালক। দুষ্কৃতীরা নাবালকদের মাঠ ছাড়া করতে তাদের লক্ষ্য করে ছুঁড়েছিল দু’টি বোমা। সেই কাণ্ডে আহতরা চিকিৎসাধীন  চিত্তরঞ্জন হাসপাতালে। পুলিশের তৎপরতায় এখনও পর্যন্ত গ্রেফতার (ARREST) ৪ দুষ্কৃতী।  

বেশ কয়েকজন নাবালক মাঠে খেলতে চেয়েছিল। তবে তাতে ‘সায়’ ছিল না দুষ্কৃতীদের। সেই সময় মাঠ সংলগ্ন একটি বাড়িতে বোমা মজুত করছিল তারা। তা দেখে ফেলেছিল নাবালকরা। দুষ্কৃতীরা তাদের মাঠ ছাড়তে বলেলেও, নাবালকরা জানিয়েছিল, তারা খেলবে। এরপরেই রাগে নাবালকদের দিকে পর পর দু’টি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। নৃশংস এই আক্রমণে আহত ৫ নাবালক। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুরে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এলাকায় বসেছে পুলিশ পিকেটও।

স্থানীয় থানা সূত্রে খবর,এই কাণ্ডে এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হচ্ছে। দুষ্কৃতীদের জেরা করে জানতে চাওয়া হচ্ছে বাকিদের ‘ডেরা’। কেন বোমা মজুত করা হচ্ছিল, তা নিয়েও জেরা করা হচ্ছে। বাকিদের খোঁজে জোর কদমে চলছে তল্লাশি। এলাকা এখনও উত্তপ্ত বলে জানা গিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00