Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফরাসী ডিজে-র প্রেমে পড়েছেন অভিনেত্রী মণিকা ডোগরা

প্রেমিক ভিক্টোরিয়ান মুলিজের সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্কের কথা বিষয়ে মুখ খুলেছেন, যিনি একজন ফরাসি ডিজে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর নিজের একটি গোপণ নথি সর্ব সম্মুখে এনেছিলেন জনপ্রিয় আমেরিকান অভিনেতা এবং সঙ্গীতশিল্পী, মণিকা ডোগরা (Monica Dogra)। জানা যায়, তিনি একজন প্যানসেক্সুয়াল লেডি। তবে তাঁর এই কথা ভাইরাল হওয়ার পরেই তাঁকে অজস্র কঠিন মন্তব্যের সম্মুখীন হতে হয় নেটিজেনদের থেকে। তবে তিনি এই বিষয়টিও পরিষ্কার করে দিয়েছিলেন। এমনকি এও জানিয়েছিলেন যে, তিনি তাঁর লিঙ্গ নিয়ে একসময় লজ্জিতও বোধ করতেন। তবে এইসব এখন অতীত! জানা গিয়েছে, মণিকা তাঁর প্যানসেক্সুয়ালিটি ছেঁটে ফেলে আপাতত তিনি পুরুষ প্রেমে মগ্ন। সম্প্রতি, প্রেমিক ভিক্টোরিয়ান মুলিজের সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্কের কথা বিষয়ে মুখ খুলেছেন, যিনি একজন ফরাসি ডিজে। সম্ভবত এই প্রথম ‘ধোবি ঘাট’ অভিনেত্রী মণিকা ডোগরা তাঁর লাভ রিলেশনের বিষয়ে মুখ খুলেছেন।

সম্প্রতি, হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি কথোপকথনে, ডোগরা বলেছেন যে, একটি কনসার্টে কমন বন্ধুদের মাধ্যমে ক্যালিফোর্নিয়ায় মুলিজের সঙ্গে দেখা করেছিলেন। তখনই একে অপরের প্রতি ক্রাশ খান তাঁরা। ৪০ বছর বয়সী অভিনেত্রী মণিকা তাঁর সঙ্গী সম্পর্কে আরও বলেন, “ভিক্টোরিয়েন একজন দুর্দান্ত সংগীতশিল্পী এবং ফ্রান্সের একজন সুপরিচিত ডিজে। তিনি বিশ্বজুড়ে ভ্রমণ করেন এবং মিউজিক্যাল কনসার্টে পারফর্ম করেন।” এদিকে বিয়ের পরিকল্পনা সম্পর্কে মণিকা বলেন যে, “বিয়ের জন্যে এত তাড়াহুড়ো নেই। আমরা সম্পর্কে মাত্র এক বছর পেরিয়েছি এবং আমরা কেউই এখন বিয়ে পর্যন্ত মনোনিবেশ করতে পারি নি। আমি আমার নিজের সময় অনুযায়ী বিয়ে করব।”

মাস কয়েক আগেই প্যানসেক্সুয়াল লেডি হিসেবে পরিচয় দেন মনিকা। এই বিষয়ে তিনি বলেন, “আমি একটি পার্টিতে মাতাল ছিলাম। অনেক পরেই আমি অনুভব করেছি যে আমি একজন জৈবিক মহিলার প্রেমে পড়েছি যে পুরুষালি উপস্থাপনা করছিল। তখন, আমার কোন ধারণা ছিল না যে সত্যিই আমি কে। আমি ভেবেছিলাম আমি হয়তো উভকামী। তখনও আমি জানতাম না প্যানসেক্সুয়ালিটি মানে কি। কিন্তু আমি জানতাম যে আমি মেয়ে পছন্দ করি। তবে সেই মহিলা হতে হবে এনার্জি পুরুষ এবং পুরুষালি মেজাজের মহিলা। তবে এই মনোভাব আমার হয়েছিল প্রায় ৬-৭ বছর আগে।”

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00