Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

T-20 world cup: স্টেডিয়ামে বান্ধবীকে প্রেম প্রস্তাব, উপহার আঙটি

ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে কত কিছুই না ঘটে। সেটা ক্রিকেট ম্যাচ হতে পারে, হতে পারে ফুটবল ম্যাচ। সেই সব ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যা পরে নেটিজেনদের মন খুশিতে ভরে ওঠে। কোনও কোনও ঘটনায় মন ভারাক্রান্ত হয়ে পড়ে। তেমনই একটি মন ভালো করে দেওয়ার ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় মন ভালো করা ঘটনা আপলোড করেছে আইসিসি, তাদের টুইটার হ্যান্ডেলে।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঘটনাটি ঘটেছে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালীন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঘটনায় দেখা গিয়েছে, স্টেডিয়ামে এক যুবক এক তরুণীকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন। তরুণী প্রস্তাব গ্রহণ করায় ওই যুবক তাঁর পকেট থেকে আংটি বের করে তরুণীর আঙুলে পরিয়ে দিচ্ছেন। স্টেডিয়ামে থাকা বাকি দর্শকরা সেই দৃশ্য দেখে উচ্ছ্বাসে ভেঙে পড়লেন। আর এমন সুন্দর দৃশ্য যখন স্টেডিয়ামে ঘটে চলেছ, সেই সময় নেদারল্যান্ডসের দুই উইকেট পড়ে গিয়েছে। রান মাত্র ৮২। নেদারল্যান্ডসের পারফরম্যান্স দেখে বোঝা গিয়েছিল, ম্যাচে জয় পাওয়া প্রায় অসম্ভব। হয়েছেও তাই।

রোহিত শর্মা ব্যক্তিগত ৫৩ রানে আউট হন। বিরাট কোহলি করেন ৬২ রান। সূর্যকুমার যাদব করেন ৫১। ভারতের রান করে ২০ ওভারে ১৭৯। ভুবনেশ্বর কুমারও ভালো রান করে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে টসে জিতে প্রথম ব্যাট করে ১৭৯ রান তোলে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব অর্ধশতরান করেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00